শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

বগুড়া শেরপুরে আগুনে পুড়ে ছাই বাড়ি ও স্বপ্নের দোকান, নিঃস্ব পরিবার

হুমায়ূন আহমেদ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩৬১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ ।বগুড়ার শেরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে সাংবাদিক ও ব্যবসায়ির বাড়ি ও ১টি দোকান ভস্মিভুত হয়েছে। অগ্নিকান্ডে তিনটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও রক্ষা হয়নি কোন মালামাল। গত রবিবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে শেরপুর পৌর শহরের বৈকাল বাজার মোড় এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ১ ঘন্টা আগুন নেভানোর চেষ্টার পরে রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানাগেছে, শেরপুর পৌর শহরের বৈকাল বাজার মোড়ে রাত ৮টার দিকে সাংবাদিক অশোক সরকারের বাড়ি থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে বাড়ি সংলগ্ন তার কসমেটিকসের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মূহুর্তের মধ্যে সব কিছু পুড়ে ছাই এবং প্রতিবেশী চন্দন ও তন্ময়ের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে ৷ অগ্নিকাণ্ডের খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগীতায় আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের লেলিহান শিখা আরো দ্রুত ছড়িয়ে পড়লে শাজাহানপুর ও বগুড়া শহর থেকে ফায়ার সার্ভিসের আরো ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। সাংবাদিক ও ব্যবসায়ী অশোক সরকার জানান ,তার দোকানে ২০ লক্ষাধিক টাকার মালামাল ও বাসার নগদ টাকা ও মালামালসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আগুন নেভানোর চেষ্টায় নেভানো গেলেও রক্ষা করা যায়নি মালামাল ৷ মূহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়েছে তিল তিল করে কষ্টে গড়ে তোলা স্বপ্নের দোকানের মালামাল ৷স্থানীয়রা জানান, পানি সংকটের কারনে আগুন নিয়ন্ত্রনে আনতে হিমশিম খেতে হয়।ফায়ার সার্ভিসের ট্যাংকের পানি শেষ হয়ে গেলে আধাকিলোমিটার দুরে করতোয়া নদী থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে হয়। বগুড়া ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল মালেক বলেন অগ্নিকান্ডের সুনির্দিষ্ট কোন কারন জানাযায়নি। ধারনা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991