শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বগুড়া জেলা শাখার উদ্যোগে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সদরের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ পরিচালিত হয়।

এ সময় জাগপার নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করার আহ্বান জানান।

বক্তৃতায় নেতারা নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন জাগপা বগুড়া জেলা শাখার সভাপতি মোকলেছুর রহমান, সহ-সভাপতি আবু রায়হান ও মোহাম্মদ ওসমান আলী শুভ শেঠ, সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী তালুকদার, যুগ্ম সম্পাদক মো. বাবুল জোয়াদ্দার এবং নেতা দৌলত জামান মানিক।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল হক, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, তাঁতীদলের শহর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মোহন, লেদার শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা, আমির হোসেন ফাউন্ডেশনের সভাপতি মাসুদুর রহমানসহ জেলা জাগপার অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগ ও প্রচারণা শেষে নেতৃবৃন্দ সাধারণ মানুষের প্রতি নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে জেলার উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991