শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৫ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬—এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনই ধরে রাখতে পারবেন তিনি। সে ক্ষেত্রে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন বাংলাদেশ (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আইন অনুযায়ী, কোনো ব্যক্তি দুটি আসনে নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন রেখে বাকি আসন/আসনগুলো লিখিতভাবে ছেড়ে দিতে হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ধারা ১৯(১)(খ)-তে বলা হয়েছে—একই সাধারণ নির্বাচনে কোনো ব্যক্তি একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারেন। তবে ধারা ১৯(২) অনুযায়ী, একাধিক আসনে নির্বাচিত হলে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে তিনি কোন আসন রাখতে চান।

নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং অবশিষ্ট আসন/আসনগুলো শূন্য ঘোষণা করা হবে।

ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী, তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি।

ঢাকা-১৭ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে ভোট পড়ে ১ লাখ ৪৭ হাজার ৮৮৮টি; বাতিল হয় ২ হাজার ২১১টি; বৈধ ভোট গণনা করা হয় ১ লাখ ৪৫ হাজার ৬৭৭টি।

অন্যদিকে বগুড়া-৬ আসনেও বেসরকারিভাবে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান। ১৫০টি কেন্দ্রের ফলাফলে তিনি পান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

ফলে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনই ধরে রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991