শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

বগুড়ার শেরপুরে ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৩৮৬ বার পঠিত

মোঃ রেজাউল করিম খানঃ আওয়ামীলীগকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। সেইসঙ্গে বর্তমান সরকারের সফলতা ও সব উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে হবে। যাতে করে দলের প্রতি জনসমর্থন আরও বৃদ্ধি পায়। তৃণমূল আওয়ামীলীগকে ঢেলে সাজানো হচ্ছে। এজন্যই জনপ্রিয়, দুঃসময়ের পরীক্ষিত ত্যাগী ও সৎ নেতাদের দলের দায়িত্ব দেওয়া হচ্ছে।

বুধবার (০২মার্চ) বিকেলে জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে স্থানীয় মহিলা কলেজ প্রাঙণে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন শেরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. গোলাম ফারুক, মোহাম্মদ আলী মন্টু, উপজেলা আওয়ামী লীগ নেতা দক্ষিণ বগুড়ার বিশিষ্ট সাংবাদিক বগুড়া শেরপুরের একমাত্র সরকারি মিডিয়াভূক্ত পত্রিকা সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, এড. ইলিয়াস উদ্দিন মিন্টু, এড. আজমিআরা পারভিন শান্তনা, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ৯ নং সিমাবাড়ী ইউনিয়নের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান বাবু গৌরদাস রায় চৌধুরী, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি,৭ নং ভবানীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, সুঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি, শেরপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা লিটন, উপজেলা আওয়ামীলীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুনছুর রহমান আকন্দ, আজিজুল ইসলাম, আব্দুল হালিম, গোলাম রফিক প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন বসাক।

শেষে আব্দুল মান্নান খান কে পূনরায় সভাপতি এবং সাধারন সম্পাদক পদে ৭ জন প্রতিদ্বন্দ্বীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠনের, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা ও মাতৃজগত আইপি টিভির উপদেষ্টা গুণীজন সম্মাননা পদক প্রাপ্ত , বিশিষ্ট দানবীর মোঃ সাইফুল ইসলাম খান ১১৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন, সিমাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991