শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ০৪ প্রতারক গ্রেফতার।

খালেদ হাসান
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৪৪ বার পঠিত

ক্রাইম রিপোর্টারঃ বগুড়ায় সরকারি চাকরি দেয়ার প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ৪ প্রতারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নাম করে বিপুল অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চার প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত প্রতারকেরা হলোঃ বগুড়ার গাবতলী উপজেলার চক কাতুলী মধ্যপাড়ার এলাকার আব্দুল খালেকের ছেলে আব্দুর রাজ্জাক ওরফে আফজাল(৩০), কলেজপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে নুরুজ্জামান সজল(৪২), ঠাকুরগাঁ জেলার মলানকুড়ি এলাকার রমজান আলীর ছেলে সাদেকুল ইসলাম(৩৮) ও বগুড়া সদর উপজেলার কদিমপাড়া এলাকার মৃত কছিম উদ্দীনের ছেলে লুৎফর রহমান ওরফে মালেক(৫৮)।

বুধবার রাতে বগুড়া জেলা ডিবি ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে বগুড়া সদর ও গাবতলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, ব্যাংকের সিল এবং ভুয়া রেজিস্টার খাতা উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান । পুলিশ সুপার জানান , আসামী আব্দুর রাজ্জাক ওরফে আফজালের
চাকুরী হারাবার পর থেকে সাদেকুল এর সাথে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার নাম করে ভূয়া নিয়োাগপত্র তৈরির কাজ শুরু করে, এবং তাদের সাথে সহযোগি হিসেবে নুরুজ্জামান সজল ও লুৎফর রহমান যোগ দেয়। তারা প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার লক্ষে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলে।

এই প্রতারণার কাজে প্রত্যেকের পৃথক পৃথক দায়িত্ব বন্টন করে দেওয়া ছিল। নিয়োাগ পত্র ভেদে তারা কেউ কখনো সরকারি ডাক্তার, সরকারি মেডিকেলের প্রশাসনিক কর্মকর্তা, ভূমি অফিসের প্রশাসনিক কর্মকর্তা, অতিরিক্ত প্রশাসনিক কর্মকর্তা, ওয়ার্ড ইনচার্জ হিসেবে নিজেদের পরিচয় নিয়োাগ প্রত্যাশীদের সাথে
প্রতারণা করতো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991