সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

বগুড়ায় সৈয়দ আহম্মদ কলেজ বটতলা সোনালী হাসি কমিউনিটি হসপিটালে ভূয়া চিকিৎসা’র প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৩১৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

বগুড়া সোনাতলা সৈয়দ আহম্মেদ কলেজ বটতলায় সোনালী হাসি কমিউনিটি হসপিটাল এন্ড ফাতেমা ডায়াগনস্টিক সেন্টারে ভূয়া চিকিৎসার প্রতিবাদে গতকাল বুধবার স্থানীয় সৈয়দ আহম্মদ কলেজ বটতলায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সচেতন এলাকাবাসি ও জাগরণ রক্তদান সংঘ এর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী পালন করা করেন । এতে বক্তব্য রাখেন ভুক্তভোগি ফারুক হোসেন মুকুল, স্থানীয় রেজাউল করিম সহ অনেকেই। মানববন্ধনে বক্তারা ছাড়াও ভুক্তভোগি ফারুক হোসেন মুকুল বলেন, আমার পেট ব্যথা’র কারনে গত ১২জুন ২০২২ স্থানীয় সোনালী হাসি কমিউনিটি হসপিটাল এন্ড ফাতেমা ডায়াগনস্টিক সেন্টারের মালিক পক্ষ ও তথাকতিথ ডাক্তার হুমায়ন কবীর ইমরান এর নিকট যাই। তিনি তার হসপিটালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করান ও রির্পোটে পিত্তথলিতে পাথর এবং তা ইনফেকশন হয়েছে বলে জানান। ফলে অপরেশন করতে কেবিন সহ মোট ৪০ হাজার টাকা লাগবে বলে চুক্তি করেন। সেই চুক্তি অনুযায়ী ১৩জুন/২২ অপারেশন করার আগে অজ্ঞান করতে ইনজেকশন এর মাধমে পিছনে কোমরের উপরে ১০/১২বার ফোড় দিলে কাজ না হলেও তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ওই দিন আর অপারেশন করা হয়নি। এদিকে রোগী ফারুক হোসেন মুকুলের কিছুটা সন্দেহ হলে ১৮জুন বগুড়া শহরের রেইনবো হসপিটাল এন্ড ডায়াগস্টিক সেন্টারে গিয়ে আবারো পরীক্ষা নিরীক্ষা করেন। সেখানে কোন সমস্যা ধরা না পরলে। সেই কারনে পরের দিন ১৯জুন বগুড়া শহরে ইবনে সিনা, ২০জুন পপুলার ডায়াগস্টিক সেন্টার লিঃ গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন কোন প্রকার সমস্যা নেই। এমন ভূয়া চিকিৎসার প্রতিবাদে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট তাদের শাস্তি দাবী করা হয়। এ বিষয়ে সোনালী হাসি কমিউনিটি হসপিটাল এন্ড ফাতেমা ডায়াগনস্টিক সেন্টারের মালিক পক্ষ হুমায়ন কবীর ইমরান এর সাথে কথা বললে তিনি তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন। সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, বিষয়টি খতিয়ে দেখে যথাযথভাবে ব্যবস্থা গ্রহন করা হবে। গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান জানান, আমি স্যোসাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি জানতে পেয়েছি। ঘটনাস্থল গাবতলী ও সোনাতলা উপজেলার সিমানায় হওয়ায় আমরা সার্বিক ঘটনা খতিয়ে দেখে তা ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, হুমায়ন কবীর ইমরান ও তার স্ত্রী গাবতলী উপজেলার অর্ন্তগত তাদের সোনালী হাসি হসপিটাল থেকে প্রায় ৫শত গজ দুরে সরকারী উপ-স্বাস্থ্য কেন্দ্রে চাকুরী করেন। এখানেও তাদের বিরুদ্ধে নানা অভিযোগ আছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991