শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

বগুড়া ডিবির অভিযানে মাদক ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

মোঃ মাহিদুল হাসান সরকার
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৩২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর তত্ত্বাবধানে ডিবি বগুড়া’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া‘র মাদক বিরোধী অভিযানে ০৩ (তিন) কেজি গাঁজা এবং ৩০০ (তিনশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়া ডিবির একটি টিম গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেল ০৪.০৫ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন আমঝুপি গ্রামস্থ জনৈক মোছাঃ লিলি বেওয়া, স্বামী-মৃত রফিকুল ইসলাম এর মুদি দোকানের সামনে মোকামতলা হইতে সোনাতলা থানা গামী পাকা রাস্তার হইতে ৩০০ (তিনশত) পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেলসহ আসামী ১। মোঃ পারভেজ আকন্দ @ তরিকুল ইসলাম (২৮), পিতা-মোঃ আব্দুল হাই আকন্দ, ২। মোঃ আইনুল হক (৪০), পিতা-মৃত আছের আলী, উভয় সাং-শ্রীপতিপুর ছয়ঘরিয়া, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধাদ্বয়কে গ্রেফতার করে।

বগুড়া ডিবির অপর একটি টিম শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর ০১.১৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন মালগ্রাম মধ্যপাড়া সাকিনস্থ মোঃ নয়ন(৪৫), পিতা-মৃত হবিবর রহমান এর বাসার সামনে খান্দার হইতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজগামী পাকা রাস্তার উপর হইতে ০২(দুই) কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১(এক) টি মোটরসাইকেলসহ আসামী ৩। মোঃ বদিউজ্জামান ওরফে বাদল(৩২), পিতা-মোঃ নূর ইসলাম, মাতা-মোছাঃ আমেনা বেগম, সাং-খলিসা কোতাল (ইপি- নাওডাঙ্গা), থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম ৪। মোঃ খোরশেদ আলম(২৩), পিতা-মোঃ সেলিম মিয়া, সাং-তিস্তা চওড়াটাড়ি, ৫। মোঃ আশরাফুল আলম(৩৪), পিতা-মৃত জহির উদ্দিন, সাং-তিস্তা পাঙ্গাটাড়ি, উভয় থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাটদেরকে গ্রেফতার করে।

এছাড়াও ডিবি বগুড়ার অন্য একটি টিম শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১১.২৫ ঘটিকার সময় বগুড়া জেলার নন্দীগ্রাম থানাধীন রণবাঘা সাকিনস্থ রনবাঘা বাজারের উত্তর পার্শ্বে তিনমাথা মোড় নামক স্থানে নাটোর-বগুড়া মহাসড়ক হইতে রনবাঘা বাজারগামী পাকা রাস্তার মাথা হইতে ০১(এক) কেজি গাঁজাসহ আসামী ৬। মোঃ সুলতান আলী(২৫), পিতা-মোঃ বেল্লাল, সাং-কাছুটিয়া, থানা-সিংড়া, জেলা-নাটোরকে গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, আসামী মোঃ বদিউজ্জামান ওরফে বাদল এর বিরুদ্ধে ইতিপূর্বে ০২ টি মাদক মামলা এবং ৪ নং আসামী মোঃ খোরশেদ আলম এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি মামলা রহিয়াছে ।

বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এসব তথ্য নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর, শিবগঞ্জ ও নন্দীগ্রাম থানায় পৃথক পৃথক মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991