শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : মেয়র লিটন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আগামীতে আবারো আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন, তাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে পুঠিয়া পিএন স্কুল মাঠে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে দৃশ্যমান। নিজেদের অর্থে পদ্মাসেতু নির্মাণ হয়েছে। রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র, কর্নফুলী টানেল সহ দেশে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচন আসলেই নানা ষড়যন্ত্র হয়। নির্বাচন আসলে বিএনপি ও সুশীলরা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে, তা না হলে নির্বাচন হতে দেয়া হবে না। বিএনপির মির্জা ফখরুল ইসলাম ১০ বছর ধরে এই দাবি করছেন। তাদের দাবি পূরণ হয় না। তারা রাজপথ গরম করতে পারেন না। তাদের কর্মীরাও দাড়াতে পারেন না।

 

খায়রুজ্জামান লিটন আরো বলেন, সংবিধান ও দেশের সর্বোচ্চ আদালতের রায় অনুয়ায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন হবে। বিএনপি নির্বাচনে না আসলে তাদের সেধে নির্বাচনে আনার ইচ্ছে আমাদের নেই। বিএনপি নির্বাচনে আসলে আসবে, না আসলে না আসবে, সেটা তাদের বিষয়। তবে নির্বাচনকে বাধা বা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে তাদের শক্তভাবে মোকাবেলা করা হবে।

 

পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল হক মাসুদ, বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, পুঠিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, ভাল্লুকগাছি ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান মাসুদ, পুঠিয়া ইউপি চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু, জিউপাড়া ইউপি চেয়ারম্যান হোসনেয়ারা বেগম, রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতি ওবায়দুল রহমান, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব।সভা সঞ্চালনা করেন পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991