সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

**বঙ্গবন্ধু আহবানে সাড়া দিয়ে সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে- মজিবর রহমান মজনু**

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩২৮ বার পঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, ২৫ শে মার্চ কাল রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙ্গালীদের নির্বিচারে গণহত্যা’ শুরু করে। ২৬ মার্চ প্রথম প্রহরে বাঙালির জাতির অবিসংবাদিত নেতা, রাজনীতির প্রাণপুরুষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

বঙ্গবন্ধু আহবানে সাড়া দিয়ে সর্বস্তরের জনগণ আবাল-বৃদ্ধ, দল-মত জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধুর প্রত্যক্ষ নির্দেশে ও আওয়ামী লীগের নেতৃত্বে ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধে লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। বিশ্বের দরবারে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন ও বাংলাদেশের উন্নয়নের রূপকার তাঁরই সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, পদ্মা সেতু, আধুনিক সাবমেরিন, বঙ্গবন্ধু টানেল, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, সুপার এক্সপ্রেস ওয়ে, আশ্রায়ন প্রকল্প, মডেল মসজিদ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, পায়রা সেতু, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, কমিউনিটি ক্লিনিক, শিক্ষা ব্যবস্থার উন্নতি, সমুদ্র বিজয়, বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা শেখ হাসিনার সাহসীও দূরদর্শী নেতৃত্বে কারণে দেশে এতোবড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। স্বাধীনতা অর্জনই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের প্রেরণা যোগায়।

শনিবার (২৬ মার্চ) সকালে বগুড়া জেলা আওয়ামী লীগ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

এসময় ডঃ মকবুল হোসেন, এডভোকেট আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, প্রদীপ কুমার রায়, একেএম আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, অ্যাডভোকেট তবিবুর রহমান তবি, এডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, আব্দুল্লাহ আল-রাজী জুয়েল, অ্যাডভোকেট শফিকুল ইসলাম আক্কাস, নাসরিন রহমান সিমা,বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, রুহুল মমিন তারিক, এসএম শাহজাহান, খালেকুজ্জামান রাজা, আবু সেলিম, এম এ বাসেদ, এডভোকেট নরেশ মুখার্জী, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, আবু সুফিয়ান শফিক, হেফাজত আরা মীরা, ওবায়দুল হাসান ববি, মাহফুজুল ইসলাম রাজ, অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, অ্যাডভোকেট শফিকুল ইসলাম নাফরু, অধ্যক্ষ আহসানুল হক, তৌহিদুল করিম কল্লোল, সাইফুল ইসলাম বুলবুল, আব্দুস সালাম, কামরুল মোরশেদ আপেল, আলমগীর বাদশা, শুভাশিস পোদ্দার লিটন, সাজেদুর রহমান শাহিন, এডভোকেট লাইজিন আরা লিনা, আমিনুল ইসলাম ডাবলু, জুলফিকার রহমান শান্ত, রোমানা আজিজি পিংকি, আলমগীর হোসেন স্বপন, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, রাশেদুজ্জামান রাজন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991