সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

বন্যাদুর্গত এলাকায় বিএনপির সর্বাত্মক ত্রাণ কার্যক্রম চলছে: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

মোঃ শাকিল খান
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৩৩ বার পঠিত
বন্যাদুর্গত এলাকায় বিএনপির সর্বাত্মক ত্রাণ কার্যক্রম চলছে: সৈয়দ এমরান সালেহ প্রিন্স
বন্যাদুর্গত এলাকায় বিএনপির সর্বাত্মক ত্রাণ কার্যক্রম চলছে: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যাদুর্গত এলাকায় দলের নেতাকর্মীরা সর্বশক্তি দিয়ে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি উল্লেখ করেন, বর্তমান সময়ে সরকারি ত্রাণ অপ্রতুল হলেও বিএনপি তাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বন্যাদুর্গত কৈচাপুর ইউনিয়নের দর্শা গ্রামে ত্রাণ বিতরণের সময় প্রিন্স এসব কথা বলেন। তিনি বন্যাকবলিত মানুষদের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, সরকারকে বন্যার ক্ষতিগ্রস্ত মানুষদের পর্যাপ্ত ত্রাণ দিতে হবে এবং তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য ফসল না ওঠা পর্যন্ত সহায়তা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত গরু, মাছ ও মুরগি খামারিদের শর্তহীন সুদমুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, বন্যাকবলিত এলাকার সড়ক, ব্রিজ, কালভার্ট ও বাঁধ দ্রুত সংস্কার করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা জরুরি।

এদিন সকালে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদের সঙ্গে বন্যা পরিস্থিতি ও সরকারি ত্রাণ কার্যক্রম নিয়ে আলোচনা করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে বন্যাদুর্গত এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং দুর্গত মানুষদের মধ্যে চাল, মুড়ি, চিড়া, তেল, শিশু খাদ্য এবং রান্না করা খাবারসহ ত্রাণ বিতরণ করেন।

এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, শমসুল ইসলাম শামস, যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991