শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

বাঁশখালীতে গন্ডামারা ইউপি চেয়ারম্যান লেয়াকতের বাড়িতে পুলিশের অভিযান, ১০ অস্ত্রসহ ৭২ রাউন্ড গুলি উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৫২৯ বার পঠিত

 

জসীম উদ্দিন, ভ্রাম্যমান প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের উপকূলীয় জনপদ বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, দেশের সর্ববৃহৎ ১৩২০ মেঃ ওঃ বেসরকারী কয়লা বিদ্যুৎ প্রকল্প এস এস পাওয়ার প্ল্যান্টের আলোচিত সমালোচিত বিএনপি নেতা লেয়াকত আলী (৫৪) ‘র গন্ডামারার গ্রামের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এ নিয়ে চেয়ারম্যান লেয়াকতের নিজ এলাকা সহ সারা চট্টগ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্ঠি হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল ১০ টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ৭২ রাউন্ড গুলি।

গত ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত ১১.৩০ টার সময় বাঁশখালী থানা পুলিশ নির্ভরযোগ্য গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে লেয়াকত আলীর গ্রামের বাড়ি গন্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খামার পাড়ার তার নিজ বসতঘরে ব্যাপক তল্লাশী চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ৫টি দেশীয় তৈরি এলজি, ২টি কাটা একনলা বন্দুক, ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ৭২ রাউন্ড গুলি, ২৬টি কাতুর্জ, ৫টি চাইনিজ কুড়াল, ১টি কিরিচ, ৬টি কাঠের বাটযুক্ত ধারালো রাম দা এবং ৪০টি বিভিন্ন সাইজের গাইট্টা গাছের লাঠি উদ্ধার করা হয়।

৯ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে বাঁশখালী থানার হলরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ ও বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ।

উল্লেখ্য, তুমুল আলোচিত সমালোচিত ও বিতর্কিত লেয়াকত আলীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকান্ড সহ অস্ত্র, চাঁদাবাজি, পুলিশকে হামলা, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭২ সালের অনুচ্ছেদ- ৭৩(২খ) গণপ্রতিনিধিত্ব আদেশ ধারাসহ সর্বমোট ২১টি মামলা তদন্তাধীন ও বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউপি চেয়ারম্যান লেয়াকত আলীকে গোপন সংবাদের ভিত্তিতে ৭ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় ঢাকার নয়াপল্টন এলাকার একটি আবাসিক হোটেল থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। জানা যায় ইউপি চেয়ারম্যান লেয়াকত আলী কিছুদিন আগে জেল থেকে জামিনে ছাড়া পেয়ে পুনরায় বিএনপি’র ঢাকা ও চট্টগ্রামের জনসভায় তার অনুসারীদের নিয়ে অংশগ্রহন করার মাধ্যমে পুনরায় আলোচনায় উঠে আসে এবং তার দল বিএনপি তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেয়। এরপর দীর্ঘ সময় এলাকায় অবস্থান করে প্রতিরাতে শত শত লোকজন নিয়ে পূঁথি পাঠের আসর জমিয়ে এবং নানান রকম সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে সোস্যাল মিডিয়ায় আলোচিত পোস্ট করে নিজের অনুভুতি প্রকাশ করে আসছিল, এসময় জামিনের শর্ত লংঘন করে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করায় বাঁশখালী থানা পুলিশ অভিযানে গিয়েও শত শত লোকজনের প্রতিরোধের মুখে তাকে গ্রেফতারে ব্যর্থ হয়।

সর্বশেষ ২/৩ দিন আগে লেয়াকত আলী- “বাঁশখালীর পদবিহীন দলীয় নেতা কর্মীদের নিয়ে বাঁশখালী ও হাটহাজারী থানার গায়েবী মামলা থেকে আগাম জামিনের আশায় মহামান্য হাইকোর্টে প্রবেশ করছি, সকলের দোয়া চাই।” পোস্ট দিয়ে ঢাকায় অবস্থান করাকালীন তাকে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারের খবরে মুক্তির দাবীতে তার গ্রাম গন্ডামারা এলাকায় কয়েকশ নারী পুরুষ ব্যানার ও লাটিসোটা নিয়ে মিছিল করলে বৃহস্পতিবার রাতে লেয়াকতকে সাথে নিয়ে গন্ডামারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশ।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহামদ জানান, লেয়াকতকে রিম্যান্ডে এনে অধিকতর তথ্য জানতে আদালতে আবেদন করা হয়েছে। কোর্ট খুললেই জানানো যাবে। গন্ডামারার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বাঁশখালী থানা পুলিশ সতর্ক রয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991