শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
ঘোষনা
৩১ বছরের মায়ার বন্ধন ছিন্ন: অশ্রুসিক্ত নয়নে প্রিয় ‘মা’ তুল্য আখিতারা ম্যামকে বিদায় কম্বিং অপারেশন: মহেশখালীতে যৌথ অভিযানে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ শ্রীপুরে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী। সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক

বাঁশখালীতে জেলেপাড়ায় আগুন,নিঃস্ব ৭০ পরিবার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৮ বার পঠিত

চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।এই ঘরগুলোতে প্রায় ৭০টি পরিবার বসবাস করতেন।মঙ্গলবার(৬ সেপ্টেম্বর)দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল বাংলাবাজার সংলগ্ন জলদাশ পাড়ায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস বলছে,বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ২ কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।তবে কেউ হতাহত হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়,ওই এলাকার জলদাশ পাড়ার মিলন জলদাশের বাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে।ঘনবসতি হওয়ায় মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষণে ৩২টি বসতঘরের প্রায় ৭০টি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের একজন সমীরণ জলদাশ,তিনি একুশে পত্রিকাকে বলেন, সমুদ্রে মাছ ধরার সরঞ্জাম ও নগদ অর্থ পুড়ে গেছে।এই অগ্নিকাণ্ডে আনুমানিক ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।গভীর রাতে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ায় আমরা কোনও জিনিসপত্র উদ্ধার করতে পারিনি।

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর টিম লিডার নুরুল বাশার বলেন,খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই।দীর্ঘ দেড় ঘন্টা ধরে আমরা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।এ ঘটনায় জলদাশ পাড়ার ৩২টি বসতঘরের প্রায় ৭০ পরিবারের সবকিছু পুড়ে যায়।ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পরে জানানো হবে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)সাঈদুজ্জামান চৌধুরী,চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ও সাবেক চেয়ারম্যান ফজলুল কাদের চৌধুরী প্রমুখ।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)সাইদুজ্জামান চৌধুরী বলেন,খবর পেয়ে ভোরে আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি।জেলেপাড়ার বসতঘরগুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।তালিকা তৈরির পরে ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকারি সহযোগিতা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991