শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৫ টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২২ বার পঠিত

চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩২ বসতঘরের প্রায় ৬৫ টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা ছাড়িয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।মঙ্গলবার(৬ সেপ্টেম্বর)দিবাগত রাত সাড়ে ৩টার সময় বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল বাংলাবাজার সংলগ্ন জলদাশ পাড়ায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এ ঘটনায় আগুন মুহূর্তেই সবদিকে ছড়িয়ে পড়লে কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

স্থানীয় প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়,ওই এলাকার জলদাশ পাড়ার মিলন জলদাশ এর বাড়ি থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ঘনবসতি হওয়ায় মুহূর্তেই আগুন সব দিকে ছড়িয়ে পড়ে।এতে ৩২ বসতঘরের প্রায় ৬৫ টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।পরবর্তী বাঁশখালী ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষণে তাদের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ বসতঘর গুলো হল-মৃদল দাশ,বাদল দাশ,সমীরণ দাশ,সম্পদই দাশ,সুকুমার দাশ,রাজকুমার,সুধীর দাশ,স্বপন দাশ,রঞ্জুত দাশ(দুই পরিবার),হরি দাশ,রতন দাশ,পরিতোষ দাশ,সাগর দাশ(পাঁচ পরিবার),সুরেশ দাশ,হরিপদ দাশ,গুরুধন দাশ,মধুরাম দাশ,শ্রী নন্দ দাশ,সন্দা মোহন দাশ,সমীরণ দাশ(দুই পরিবার),গোপাল দাশ(৪ পরিবার)মতিলাল দাশ(দুই পরিবার),রাম প্রসাদ(৪ পরিবার),ভাটি রাম দাশ(তিন পরিবার),রাখাল দাশ,জদু রাম দাশ সহ ৩২ বসতঘর।

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর টিম লিডার নুরুল বাশার বলেন,চাম্বল ইউপি’র বাংলাবাজারের অদূরে পশ্চিম চাম্বল জলদাশ পাড়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌছান।দীর্ঘ দেড় ঘণ্টা ধরে আমরা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর ইনচার্জ আযাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন,ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩২ বসতঘরের সর্বস্ব পুড়ে যায়।অনেকগুলো পরিবার ক্ষতিগ্রস্থ হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন,জলদাশপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর শুনে ভোরে আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি।জেলেপাড়ার বসতঘরগুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো ত্রাণ বিতরণ করা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।তালিকা তৈরির পরে ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকারি সাহায্য সহযোগিতা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991