বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

বাঁশখালীর শীর্ষ সন্ত্রাসী কইব্যা ডাকাত গ্রেফতার।

সরওয়ার আলম চৌধুরী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৫৭৪ বার পঠিত

বাঁশখালী পৌরসভার ভাদালিয়ায় অভিযান চালিয়ে কবির আহমেদ ওরফে কইব্যা ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব।গ্রেপ্তার কাইব্যা ডাকাত বাঁশখালী পৌরসভার উত্তর জলদীর ভাদালিয়া গ্রামের বজল আহম্মদের ছেলে।তার বিরুদ্ধে ডাকাতি ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১০টি মামলা রয়েছে।

গতকাল বুধবার(২৩ মার্চ)৩টা ৪৫ মিনিটের দিকে বাঁশখালী পৌরসভার উত্তর জলদীর ভাদালিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র‌্যাব-৭।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মো. নুরুল আবছার জানান,গ্রেপ্তারের সময় কবির আহমদের বাড়ি তল্লাশি করে একটি দেশীয় থ্রি কোয়ার্টার গান,দুইটি দেশীয় এলজি বন্দুক এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান,গ্রেপ্তার কবির আহমেদ উত্তর জলদী এলাকার অন্যতম মোস্ট ওয়ান্টেড অপরাধী। তিনি বাঁশখালীতে কুখ্যাত ‘কইব্যা ডাকাত’ নামে পরিচিত।তার বিরুদ্ধে ডাকাতি ও ধর্ষণের অভিযোগে একাধিক মামলা রয়েছে।সে এবং তার দলের সন্ত্রাসীরা স্থানীয় লোকজনের মধ্যে ভীতি ও আতংক সৃষ্টি করে ডাকাতি,ধর্ষণ এবং বিভিন্ন অপকর্ম করতো বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991