
এইচ এম রবিউল বরগুনা (তালতলী) রিপোর্টার:
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সাংবাদিক সংস্থা বরগুনা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ সেলিম মোল্লা । ২ই জানুয়ারী ২০২৬ বাংলাদেশ জাতীয় মানবাধিকার সাংবাদিক সংস্থার জাতীয় দৈনিক মাতৃজগত ও চ্যানেল এ ওয়ান বরগুনা জেলা প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন রাজু সভাপতি ও দৈনিক প্রতিদিনের কাগজ, দৈনিক সময়ের প্রত্যাশা, বরগুনা জেলা প্রতিনিধি শাকিল মিয়া কে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য আগামী ২০২৮ সাল পর্যন্ত ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটি।