মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
ঘোষনা
স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন সভাপতি জাহেদ সম্পাদক নির্বাচিত

আজহারুল ইসলাম সাদী,
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
  • ৪৬৯ বার পঠিত

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)’র ভোটগ্রহণ শুরু হয়ে সমাপ্ত হয় সন্ধ্যা ৬টার সময়।

নির্বাচনে ইলিয়াস কাঞ্চন সভাপতি ও জায়েদ খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট, তার প্রতিদ্বন্ধী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জায়েদ খান, সাধারণ সম্পাদক পদে অপর প্রতিদ্বন্দ্বী নিপুন পেয়েছেন ১৬৩ ভোট।

সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, তিনি পেয়েছেন ২১৯ ভোট ও রুবেল পেয়েছেন ১৯১ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক ২১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাহানুর।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী ২০৫ ভোট, দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান ২৩২ ভোট, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন ২০৩ ভোট, কোষাধ্যক্ষ পদে আজাদ খান ১৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

কার্যকরী পরিষদের সদস্য পদে জয় পেয়েছেন যথাক্রমে ফেরদৌস আহমেদ, অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, মৌসুমী, আলীরাজ, কেয়া, চুন্নু, জেসমিন, রোজিনা ও সুচরিতা।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৮ জন। তবে ৩৬৫টি ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

২১ সদস্যের কমিটির এই নির্বাচনে দুইটি প্যানেল এবং দুজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্র শিল্পী প্রতিদ্বন্দ্বিতা করেন। এক প্যানেলের নেতৃত্বে ছিলেন গতবারের বিজয়ী সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। তাদের বিপরীতে ভিন্ন প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে লড়েছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ।

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991