সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠন ১-৭ মে ৬ষ্ঠ জাতীয় গণমাধ্যম সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিনিধিঃ‌
  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৬২৪ বার পঠিত

ঢাকা ৩০ এপ্রিল ২০২২খ্রী: ৬ষ্ঠ বারের মত ১-৭ মে ২০২২ দেশব্যাপী উদযাপিত হচ্ছে জাতীয় গণমাধ্যম সপ্তাহ। এবছর সাংবাদিকদের এই সপ্তাহটিকে ঘিরে তেমন থাকছেনা অনুষ্ঠানমালার আয়োজন। সাংবাদিকদের অধিকার ও পেশার মর্যাদা রক্ষায় বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠন গত ৫ বছর ধরে দেশব্যাপী এই সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়ে উদযাপন করে আসছে।

এ বছর বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠনের ২ শতাধিক শাখা কমিটির সদস্যরা শুধু প্রচার প্রচারণা আর পারস্পারিক যোগাযোগ সমন্বয়ের মধ্য দিয়ে সপ্তাহটি উদযাপনের প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি সপ্তাহটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে ২৪ এপ্রিল থেকে এমপিদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পাঠানো অব্যাহত আছে, যা ৭ মে পর্যন্ত চলবে।

১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহের মাঝে পহেলা মে শ্রমিক দিবস ও পবিত্র ঈদ উল ফিতরের কারণে এ বছর থাকছে না বর্ণাঢ্য র‌্যালী-সমাবেশ কিংবা বড় আয়োজন।

শাখাগুলোতে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ, ৩ মে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস, কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ থাকছে বিনামূল্যে সদস্য সংগ্রহ কর্মসূচী।

সপ্তাহটি উপলক্ষে ৭মে’র আলোচনায় দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভুমিকা, অতীত ঐতিহ্য, সমস্যা, সম্ভাবনা, অধিকার ও ১৪ দাবি আদায় নিয়ে কথা হবে। বাংলাদেশ সাংবাদিক ক্রাইম

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে দেশে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের যেমন: শিক্ষা সপ্তাহ, স্বাস্থ্য সপ্তাহ, কৃষি সপ্তাহ, মৎস্য সপ্তাহ, পুলিশ সপ্তাহ, পুষ্টি সপ্তাহ, প্রাণী সপ্তাহ, আনসার সপ্তাহ, ফায়ার সপ্তাহ, সহ বিভিন্ন সপ্তাহ ও অগনিত দিবস রয়েছে। কিন্তু একমাত্র গণমাধ্যম অঙ্গনে কোন সপ্তাহব্যাপী কর্মসূচী নেই এবং ৩ মে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস বিশ্বের সকল দেশে রাষ্ট্রীয় ভাবে উদযাপিত হলেও তা বাংলাদেশে ব্যতিক্রম

এদিকে বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান সেলিম রহমান সাংবাদিকদের প্রাণের দাবি জাতীয় গণমাধ্যম সপ্তাহটি উদযাপনে সকল গণমাধ্যম, সাংবাদিক, প্রশাসন ও দেশবাসির সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991