শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৭ বার পঠিত

মো: শফিকুর রহমান

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক জনাব খান সেলিম রহমান –এর শ্বশুর দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক আছিয়া রহমান কল্পনা–র পিতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবির মিয়ার পিতা মোঃ ইসমাইল মিয়া ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ০২ ডিসেম্বর ব্রেন স্ট্রোক করলে তাঁকে প্রথমে প্রথমে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ০৬ ডিসেম্বর শুক্রবার রাত ১২টা ৪৫ মিনিটে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মোঃ ইসমাইল মিয়ার ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

দেশের বিভিন্ন সংগঠন, বিশেষ করে সাংবাদিক সমাজ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.), জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদকমন্ডলী, রিপোর্টার্স ইউনিটসহ অসংখ্য সংগঠন এক বিবৃতিতে মরহুমের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, “মোঃ ইসমাইল মিয়া ছিলেন অত্যন্ত বিনয়ী, মানবিক ও সদালাপী একজন মানুষ। তিনি সবসময় পরিবার, সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। তাঁর মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

পারিবারিকভাবে জানানো হয়েছে, মরহুমের জানাজা ও দাফন তার নিজ গ্রামের বাড়ি ভোলা জেলা লালমোহন থানা ধলীগৌর নগর ইউনিয়নে ৮ নং ওয়ার্ড ধৌলিগড়নগর গ্রামে ০৬ ডিসেম্বর বিকাল ৪.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

একই সঙ্গে পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং সকলের কাছে তাঁর জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে। 🤲

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991