বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব ও এশিয়ান টেলিভিশনের যৌথ উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ৬৬৬ বার পঠিত

 

ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টারঃ   বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব ও এশিয়ান টেলিভিশনের যৌথ উদ্যোগে গরিব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেল তিনটায় মিরপুরের বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কার্যালয় দুই শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ফয়জুল্লাহ স্বাধীনের সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাকির মোল্লা।

এ সময় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন-শীত বস্ত্রহীন মানুষের মাঝে আমরা প্রতিবছর শীত বস্ত্র বিতরণ করে থাকি। ইনশাল্লাহ আগামীতে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে মানুষকে সাহায্য করবো।

এ সময় তিনি আরো বলেন-গরিব অসহায় মানুষ যারা ঢাকায় রয়েছেন তাদের কোন আত্মীয়-স্বজন মারা গেলে অর্থের অভাবে অনেকে লাশ গ্রামের বাড়িতে নিতে পারেন না। যদি এমন কেউ থাকেন তাহলে সাথে সাথে আমাকে জানাবেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে লাশ গ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এছাড়াও আপনাদের বিপদে আপদে আপনাদের পাশে থাকবো। আপনারা আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন।

প্রধান আলোচক জাকির মোল্লা তার বক্তব্যে বলেন-বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের এই মহতী উদ্যোগে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আশা করি বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব এই কার্যক্রম প্রতিবছর অব্যাহত রাখবে।

শীত বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ এ সৌরভ খান ও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এ জেড এম ওবায়দুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও এশিয়ান টেলিভিশনের হেড অফ ব্রডকাস্ট এন্ড ইঞ্জিনিয়ারিং আনোয়ারুল কবির, মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি আফজাল হোসেন জাকির,যুগ্ম সাধারণ সম্পাদক মো:সুমন খান, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার শিহাব তালুকদার, সাংগঠনিক সম্পাদক লায়ন আক্তার ও পলাশ তালুকদার,শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেছ আহমেদ তাপস,মহিলা বিষয়ক সম্পাদিকা সোনিয়া আক্তার ও তানজিনা আক্তার,মিরপুর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাফি,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা।

উল্লেখ্য,বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব ও এশিয়ান টেলিভিশনের উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ কার্যক্রম আরো কিছুদিন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991