সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও মাতৃজগত পরিবারের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২২২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকা সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও মাতৃজগত পরিবারের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রোজ শনিবার ১৫ মার্চ ২০২৫ (১৪ রোমজান) বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের মিরপুর কার্যালয়ে এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব বিভিন্ন সময় সমাজের পিছিয়ে পড়া মানুষ এবং অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকে। তারই ধারাবাহিকতায় প্রতিবারের ন্যায় এবারও ইফতার সামগ্রী আয়োজন করা হয়েছে।

এসময় সভাপতির বক্তব্যে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বলেন – দেশের নির্যাতিত সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের অগ্রযাত্রা। আমরা প্রতিবছর শীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করি এবং রমজানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে থাকি। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব থেকে অসহায় মানুষ সব সময় সাহায্য সহযোগিতা পেয়ে থাকে। আমরা প্রত্যাশা করি সাংবাদিকদের এই সংগঠনটি দেশের সকল ক্লান্তি লগ্নে পাশে থাকবে।

এ সময় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আরঙ্গজেব কামাল। বক্তব্যে তিনি বলেন – সাংবাদিক সংগঠনগুলো সব সময় অসহায় ও নির্যাতিত মানুষের পাশে থাকে। আমরা দেখি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব বিভিন্ন দুর্যোগ এবং বন্যায় মানুষের পাশে থাকা সংগঠন। আমরা প্রত্যাশা করি এই সংগঠনটি সবসময় মানুষের বিপদে আপদে পাশে থাকবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হায়দার খান নাগর,সিনিয়র সহ-সভাপতি সোহেল খান, অর্থ সম্পাদক নজরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান,শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেছ আহমেদ ভূঁইয়া, দপ্তর সম্পাদক ফয়জুল্লাহ স্বাধীন আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নুরুন্নবী ফরাজী মুক্তার মোঃ জিন্নাতুল ইসলাম মুন্না বাবুল সহ বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, আয়োজনে ও সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো:মাহিদুল হাসান সরকার ও সহ-সভাপতি মোজাম্মেল হোসেন বাবু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991