রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

বাউফলে কারখানা নদী ভাঙন মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে কাছিপাড়া

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৩০২ বার পঠিত

মোঃ আশিকুর রহমান তুষার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:-

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা নদীর বাহেরচর থেকে পশ্চিম কাছিপাড়া (গোপালিয়া) পর্যন্ত আনুমানিক সাড়ে তিন কিলোমিটার নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে।

এতে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা। ভাঙন আতঙ্কে রয়েছেন বাহেরচর থেকে গোপালিয়া তীরবর্তী মানুষ।

সরেজমিনে দেখা যায়, বাহেরচর থেকে গোপালিয়া পর্যন্ত বাহেরচর ও গোপালীয়া দুটি বাজার, তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় , একটি মাদ্রাসা সহ তিনটি সাইক্লোন সেল্টার রয়েছে।

নদী ভাঙ্গনের কবলে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত সাইক্লোন সেল্টার, সরকারি ভবন সহ শিক্ষা প্রতিষ্ঠান গুলো।

ভাঙ্গন কবলিত গোপালিয়া গ্রামের সামিম বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে ভাঙন চলছে। হাজিপুর নামের একটি গ্রাম সহ বাহেরচর থেকে গোপালিয়া পর্যন্ত শত শত ঘরবাড়ি নদীতে চলে গেছে। আমরা এখন নিঃস্ব। নদীর পানি বৃদ্ধি পেলে ভাঙন আরও বাড়বে।

গোপালিয়া গ্রামের ইউনুস প্যাদা নামের আরেকজন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বয়স ৫০ বছর। আমি পেশায় একজন কৃষক ,আমাদের জমিজমা, কাঠবাগান, ঈদগাহ মাঠ সবকিছুই ভেঙে গেছে। সরকারও কোনো পদক্ষেপ নিচ্ছে না। খুব আতঙ্কের মধ্যে আছি। রাতে ঘুমাতে পারি না, কখন ঘরটা ভেঙে যায়। বসতবাড়ি ভেঙে গেলে ঘর তোলার আর কোন জমি নেই। রাস্তায় পাশে গিয়ে থাকতে হবে”

এ সময় নদী ভাঙ্গনের ঝুঁকিতে থাকা অসহায় পরিবার গুলো বাউফলের ইউএনও মহোদয়, বাউফলের এমপি মহোদয় ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন আমরা টাকা চাইনা, সরকারি ঘর চাইনা, সরকারি জমি চাইনা, আমাদের একটাই চাওয়া দ্রুত সময়ের মধ্যে যেন নদী ভাঙ্গন বন্ধের সকল পদক্ষেপ গ্রহণ করে বাপদাদাদার ভিটেমাটিতে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991