সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাউফলে ১৮বছর ধরে শিক্ষার্থী ছাড়াই চলছে এমপিওভূক্ত মাদ্রাসা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৩৩৬ বার পঠিত

মোঃ আরিফ হোসাইন স্টাফ রিপোর্টঃ

পটুয়াখালীর বাউফলে সূর্য্যমনি ইউনিয়নে ২০০৪ সালে এমপিওভুক্ত হলেও দীর্ঘ দিন ধরে শিক্ষাকার্যক্রম ছাড়াই চলছে ‘পূর্ব ইন্দ্রকুল ফেরেজা কামাল’ বালিকা দাখিল মাদ্রাসা।

নেই কোন শিক্ষার্থী, নেই কোন শ্রেণীকার্যক্রম অথচ ২০০৪ সাল থেকে উত্তোলন করা হচ্ছে প্রতি মাসে ২লক্ষ ৮হাজার টাকা সরকারি বেতন। এ যেন এক ধরনের সরকারের সাথে প্রতারনা। অথচ দেখার কেউ নেই।

গত ২৩ মে সকাল ১০.৩০ মিনিটের দিকে ওই মাদ্রাসা প্রাঙ্গণে গেলে দেখা যায় মাদ্রাসার বারান্দা ও শ্রেণি কক্ষে ছাগল ঘুমাচ্ছে। প্রথমে পাওয়া যায়নি কোন শিক্ষক -কর্মচারি। পরে সাংবাদিকদের খবর পেয়ে ওই মাদ্রাসার সভাপতি আবদুল মোতালেব মিয়া আসেন এবং একজন শিক্ষক আসেন।

কেন কোন শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত নেই এমন প্রশ্নের জবাবে সভাপতি বলেন, সুপার অফিসিয়াল কাজে গেছেন। অন‍্যান‍্য শিক্ষক কোথায় জানতে চাইলে তার সদুত্তর দিতে পারেননি।

ওই মাদ্রাসার সভাপতি আবদুল মোতালেব মিয়া বলেন, মাদ্রাসাটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৪ সালে এমপিওভূক্ত হয়। ২০০৪ সাল থেকেই শিক্ষক -কর্মচারীরা বেতন পেয়ে আসছে এবং ২০০৬ সালে মিনিষ্ট্রিরি অডিট ও হয়। কত টাকা বেতন পান শিক্ষক -কর্মচারীরা এমন প্রশ্নের জবাবে তিনি (সভাপতি) বলেন এই মাদ্রাসার ১৩জন স্টাফ দুই লাখ আট হাজার টাকা বেতন পান।

ওই মাদ্রাসার জুনিয়র মৌলভী আবদুল জলিলের কাছে শিক্ষক হাজিরা খাতা শিক্ষার্থীদের হাজিরা খাতা দেখতে চাইলে তিনি বলেন, সুপার তার বাসায় রাখছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় ব‍্যক্তি বলেন, এই মাদ্রাসায় কোন শিক্ষার্থীদের আনাগোনা দেখা যায় না শুধু একটা পতাকা উড়ানো থাকে মাঝে মধ‍্যে। শিক্ষকরা তাদের যারযার বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন। কোনদিন কোনো প্রত‍‍্যাহিক সমাবেশ হয় না।

সরেজমিনে দেখা গেছে, ব্লাকবোর্ড গুলো পরিত্যক্ত অবস্থায় পরে আছে। শিক্ষকদের জন‍্য কোন কক্ষ নেই, নেই কোন অফিস। একটি অফিস দেখানো হয়েছে তাতে দেখা গেছে একটি নোংরা টেবিল ও একটি চেয়ার, চেয়ার ও টেবিলে দেখা গেছে কবুতরের বিষ্ঠা।

শ্রেণি কক্ষে বিভিন্ন ধরনের ঘাস জন্মান। বোঝা’ই যায় শ্রেণি কক্ষে কখনও কোন শিক্ষার্থীর পা’ই’ পড়েনি।

প্রধান শিক্ষকের তথ্যমতে, খাতা কলমে ছাত্রীর সংখ্যা প্রায় ২৫০ জন। তার মধ্যে কাগজে কলমে প্রতিদিন উপস্থিতি গড়ে ২০ থেকে ৩০ জন থাকলেও বাস্তবতায় ১ জনও নেই।

বিদ্যালয় প্রধান শিক্ষক (সুপার) মাহফুজা বেগম সত্যতা স্বীকার করে বলেন, আগে অনেক ছাত্রী ছিল। ২০০৯ সালের পর শিক্ষকদের মাঝে ঝামেল হওয়ায় আশপাশের এলাকার শিক্ষার্থী একেবারে নেই। দুরের কিছু শিক্ষার্থী ভর্তি করে এখান থেকে দাখিল পরিক্ষায় অংশগ্রহন করিয়ে বিদ্যালয় টিকিয়ে রাখেছেন।

এ ব্যপারে বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা মো. নাজমুল হুসাইন বলেন, শিক্ষার্থী উপস্থিত না থাকলে কোন প্রতিষ্ঠান এমপিওভুক্ত থাকতে পারে না। আমরা তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠাবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991