শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
ঘোষনা
দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার নলডাঙ্গায় সাধারণ মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান দুর্গাপুরে খামারিদের মাঝে  দুধ দহন মেশিন বিতরণ। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী মাওলানা আবু তলিব“যেই নির্বাচিত হবেন, তাকেই সঙ্গে নিয়ে কালীগঞ্জের মানুষের জন্য কাজ করবো” সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিনাইদহে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারে পুলিশের মহড়া

বাজারে আগুন! মানুষ ক্ষুব্ধ। মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। 

মোঃ মোজাম্মেল হোসেন বাবু রাজশাহীঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৪৮৩ বার পঠিত

মোঃ মোজাম্মেল হোসেন বাবু জেলা ব্যুরো চীফ রাজশাহীঃ

জ্বালানী তেল ও ভোজ্য তেলের দাম বাড়ানোতে সর্বস্তরের মানুষের জীবন যাত্রায় মারাত্মক প্রভাব পড়েছে। পরিবহন ভাড়াসহ পণ্যমূল্য বেড়েছিল আগেই। এমনিতেই করোনা মহামারী মানুষের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে দিয়ে গেছে; মানুষ অতি কষ্টে দিনাতিপাত করছে। এমন দূরাবস্থার মাঝে সর্বকালের রেকর্ড গড়ে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির এ সিদ্ধান্তে সর্বত্রই চলছে ব্যাপক সমালোচনা। জনবান্ধব এ সরকারের কাছে মানুষ এমনটি আশা করে না। দেশের ১% মানুষও বিষয়টিকে সহজভাবে নিতে পারছে না। রাস্তাঘাট, হাটবাজার এবং অফিস আদালতসহ সর্বত্রই চলছে কঠোর সমালোচনা।

 

ভালোবাসি দেশের জনগণকে; ভালোবাসি গণমানুষের নির্ভরতার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রীর দেশ রত্ন

জননেত্রী শেখ হাসিনা। অথচ অসহনীয় কিছু সিদ্ধান্তে সাধারণ জনগনের পাশাপাশি কোটি কোটি নিবেদিতপ্রাণ দলীয় নেতাকর্মী ও দেশপ্রেমিক জনতা আজ হতাশ, ক্ষুব্ধ এবং ব্যথিত। কাউকে বুঝানো যাচ্ছে না।

শত বাঁধা বিপত্তি ও রক্তচক্ষুকে উপেক্ষা করে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ সময়ে আওয়ামী লীগ সরকারকে জনগনের প্রতিপক্ষ বানাতে এমন গণবিরোধী সিদ্ধান্ত কারা চাপিয়ে দিচ্ছে ? তারা কি সরকারের ভালো চায়? বিষয়টি ভেবে দেখা দরকার।

তেলের দাম সহনীয় পর্যায়ে পূন:নির্ধারণ এবং নিত্য পণ্যের মূল্য কমাতে মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় শীর্ষ নীতিনির্ধারক- গণের হস্তক্ষেপ কামনা করছি।

জনস্বার্থে-

মোঃ মোজাম্মেল হোসেন বাবু

বীর মুক্তিযোদ্ধা সন্তান

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991