শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

বান্দরবানে নিখোঁজের ২৪ঘন্টাও পর্যটক  মেহরাবকে পাওয়া যায়নি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

 

আবদুল হাকিম,  বান্দরবান:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবস্থিত জনপ্রিয় পর্যটন স্পট ভালুুকিয়া পাড়া ঝর্ণা দেখতে গিয়ে পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) বেলা ৪টায় ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভালকিয়া পাড়া ঝর্ণায় দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ যুবকের নাম হাফেজ মেহরাব হোসাইন (১৮)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মেহরাবের সঙ্গে ১৮ জনের এক বন্ধুবান্ধবের দল ভালকিয়া ঝর্ণা দেখতে গিয়েছিল। ঝর্ণা দেখা শেষে ফেরার পথে হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে পাহাড়ি ঢল নেমে আসে এবং খালের পানির স্তর দ্রুত বেড়ে যায়।

ফেরার সময় একটি বাঁশের ডাল ভেঙে গেলে মেহরাব পানিতে পড়ে যান এবং প্রবল স্রোতে মুহূর্তেই ভেসে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী উখিয়া উপজেলা এলাকার  মেহরাব হোসাইন নামে এক যুবক ভালুকিয়া পাড়া ঝর্ণা থেকে ফেরার পথে বিকেল ৪টার দিকে পানির স্রোতে ভেসে যান। এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991