শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ বার পঠিত

মোঃ সালেহ আহাম্মদ ক্রাইম রিপোর্টার

ঢাকা: ডেমরা থানার ৬৬নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত বামৈল দক্ষিণ ইউনিট আওয়ামী লীগের ২২ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল মালেক মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ ওঠেছে। স্থানীয়দের দাবি, তার আচরণে এলাকার স্বাভাবিক পরিবেশ ক্রমেই অস্থির হচ্ছে এবং বহু মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মালু তার রাজনৈতিক পরিচিতিকে ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করছেন। কারও মতবিরোধ বা সমালোচনা দেখা দিলে তিনি কথিতভাবে চাপ সৃষ্টি করেন—এমন অভিযোগও উঠে এসেছে। অনেক বাসিন্দা জানান, তার কথাবার্তা ও আচরণে সাধারণ মানুষ অস্বস্তি ও ভয়ের মধ্যে থাকেন।

অভিযোগকারীদের ভাষ্য, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পরও মালুর আচরণে কোনো পরিবর্তন হয়নি। রাজনৈতিক অবস্থান দুর্বল হলেও তার কথিত আধিপত্য বজায় রাখার চেষ্টা অব্যাহত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক নজরদারির অভাবেই এসব কর্মকাণ্ড থামছে না।

গ্রামবাসীর দাবি, মালুর কথিত অত্যাচার ও হস্তক্ষেপে এলাকায় অস্থিরতা সৃষ্টি হয়েছে। অনেকে প্রকাশ্যে কথা বলতেও ভয় পাচ্ছেন। ব্যবসা-বাণিজ্য, সামাজিক অনুষ্ঠান ও দৈনন্দিন কার্যক্রমেও এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ রয়েছে। কয়েকটি পরিবার জানান, ছোট-বড় নানা বিষয়ে তার অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ দিন দিন বিরক্তিকর পরিস্থিতি তৈরি করছে।

স্থানীয়দের দাবি, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। তাদের মতে, সময়মতো পদক্ষেপ নিলে এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে এবং মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন।

এ বিষয়ে আব্দুল মালেক মালুর মন্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991