শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

বালু সংকটের কারনে মেঘনার তীর রক্ষা বাঁধের কাজ বন্ধ রয়েছে পানি সম্পদ প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২৬৪ বার পঠিত

মাহবুবুর রহমান জিসান স্টাফ রিপোর্টারঃ

লক্ষ্মীপুরআজ (১০) নবেম্বর লক্ষ্মীপুরে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামিম বলেছেন, বালু সংকটের কারণে মেঘনার তীর রক্ষা বাঁধের কার্যক্রম বন্ধ রয়েছে। চাঁদপুর থেকে বালু এনে বাঁধের কাজ শুরু করা হবে। আমি এ বিষয়ে ভূমি মন্ত্রীর আলোচনা করবো। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এ এলাকায় আমি ৫ বার এসেছি। কোন মন্ত্রী কোন এলাকায় এতবার সফর করেনি। বাংলাদেশের ইতিহাসে এত বড় প্রকল্প এক সাথে পাশ হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রামগতি-কমলনগরের মানুষদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে একনেকে এত বড় প্রকল্প এক সাথে পাশ করেছেন। বাঁধ নির্মাণ বাস্তবায়নে আপনাদের ধৈর্য্য ধরতে হবে।

ওই সময় সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত সাধারণ মানুষকে বলতে শুনা গেছে স্থানীয় সাংসদ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জায়েদ ফারুক শামীম বার বার এসেছেন তবে, কাজের কাজ কিছু হচ্ছে না।

উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) আবদুল মান্নান, লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহম্মদ, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।\s\sপ্রসঙ্গত, দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে ভাঙছে মেঘনা। মেঘনার অব্যাহত ভাঙনে বিলীন হয়ে গেছে রাস্তা-ঘাট, পুল-কালভার্ট, ফসলি জমি, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ পুরনো অনেক স্থাপনা। দীঘদিন থেকে মেঘনা নদীর ধারাবাহিক ভাঙনে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার প্রায় ২৪০ বর্গকিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এ সময় ভিটেমাটি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে প্রায় লক্ষাধিক পরিবার। ২০২১ সালের জুন মাসে ‘লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার বড়খেরী ও লুধুয়াবাজার এবং কাদিরপন্ডিতেরহাট এলাকা ভাঙন হতে রক্ষাকল্পে মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পটি’ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন হয়। ৩১ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮৯ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার টাকা।

একই বছরের আগস্ট মাসে প্রকল্পের টেন্ডার হয়। দ্রুত বাস্তবায়নে পুরো কাজ ৯৯ প্যাকেজে ভাগ করা হয়েছে। চলতি বছরের ৯ই জানুয়ারি প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় সামান্য কিছু জিও ব্যাগ ডাম্পিং করা হলেও এখন পর্যন্ত বন্ধ রয়েছে প্রকল্পের কাজ।

এ দিকে প্রতিনিয়ত ভাঙছে মেঘনা। লঘুচাপ ও পূর্ণিমার প্রভারে নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন আরও তীব্র হচ্ছে। এ সময় বাঁধ নির্মাণের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন না হলে আরও বিস্তীর্ণ জনপদ বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

 

 

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991