সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

বিএনপি ও যুবদলের হামলায় আহত আনোয়ারার (ওসি)

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৯২৩ বার পঠিত

 

চট্রগ্রাম প্রতিনিধি:   চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি ও যুবদলের মিছিল থেকে ইটপাটকেলের হামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদসহ আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের গাড়িও ভাঙচুর চালায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর একটার দিকে উপজেলার চাতরী চৌমুহনী উত্তর পাশে পিএবি সড়কে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড গুলিও ছুঁড়ে।

পুলিশ জানায়, আজ বুধবার দুপুরের দিকে চাতরী চৌমুহনী এলাকায় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে মিছিল ও গাড়ি ভাঙচুর চালাচ্ছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেতাকর্মীদের বাঁধা দিলে উল্টো পুলিশের ওপর ইটপাটকেল ছুঁড়ে হামলা চালায় নেতাকর্মীরা। এ সময় ওসিসহ আহত হন পুলিশের বেশ কয়েকজন সদস্য।

আনোয়ারা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘চাতরী চৌমুহনীর উত্তর পাশে দুপুরের দিকে বিএনপির ব‍্যানার ও পতাকা হাতে একটি মিছিল থেকে ইটপাটকেল ও লাঠি নিয়ে আমাদের ওপরে অতর্কিত হামলা চালানো হয়। এতে আমাদের ওসি স্যারসহ একজন পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড গুলি ছুঁড়ে। আহত ওসি স্যারকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি ডান চোখে গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মামুনুর রশীদ বলেন, দুপুরে গুরুতর আহত অবস্থায় থানার ওসিকে হাসপাতালে আনা হলে আমরা দ্রুত প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991