শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

বিএনপি সরকার না আসা পর্যন্ত ভাত না খাওয়ার শপথ, শেষ পর্যন্ত মৃত্যু।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১০১ বার পঠিত

মো:- মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ:-

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বিএনপি সমর্থক নিজাম উদ্দিন ( ৬৫) মারা গেছেন। শুক্রবার (৯ জানুয়ারী) রাত ২টার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
স্থানীয়রা জানান, নিজাম উদ্দিন ২০১৪ সালের ৩১ মে থেকে টানা ১১ বছর ৭ মাস ১০ দিন ভাত খাননি। বিএনপি সরকার পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন তিনি। তাঁর এই ব্যতিক্রমী ও চরম সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে পরিচিত হয়ে ওঠে।

পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে দোয়া ও খাবারের আয়োজন করা হয়। ওই সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে গিয়ে রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় চরমভাবে ক্ষুব্ধ ও অপমানিত হয়ে নিজাম উদ্দিন প্রতিজ্ঞা করেন যতদিন বিএনপি সরকার ক্ষমতায় না আসবে, ততদিন তিনি ভাত মুখে তুলবেন না।
এরপর থেকেই তিনি নিয়মিত ভাত পরিহার করে রুটি, চিড়া, গুড়, কলা কিংবা সামান্য শুকনা খাবার গ্রহণ করতেন বলে পরিবার জানায়।

নিজাম উদ্দিনের ছেলে শাহ আলম বলেন,
বাবাকে ভাত খাওয়ানোর জন্য পরিবার থেকে বহুবার চেষ্টা করেছি। ডাক্তাররাও ভাত খেতে বলেছিলেন। কিন্তু তিনি বলতেন, ‘প্রতিজ্ঞা ভাঙলে আমি নিজের কাছেই ছোট হয়ে যাব।’ শেষ দিন পর্যন্ত তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন।”
তিনি আরও জানান, দীর্ঘদিন ভাত না খাওয়ার কারণে বাবার শরীর ক্রমেই দুর্বল হয়ে পড়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা শারীরিক জটিলতা দেখা দেয়।

পরিবারের ভাষ্যমতে, ২০২৫ সালের অক্টোবরে নিজাম উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কানে পৌঁছালে তিনি চিকিৎসার দায়িত্ব নেন। তার নির্দেশনায় ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসা করানো হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে নিজ গ্রামে ফিরে আসেন নিজাম উদ্দিন। তবে পুরোপুরি সুস্থ হতে না পারায় শেষ পর্যন্ত সোমবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

নিজাম উদ্দিনের মৃত্যুতে বাঁশবাড়িয়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বাড়িতে ভিড় করছেন রাজনৈতিক নেতাকর্মী, আত্মীয়স্বজন ও সাধারণ মানুষ। অনেকেই তাঁকে “রাজনৈতিক প্রতিজ্ঞার প্রতীক” হিসেবে উল্লেখ করছেন।

স্থানীয় বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া বলেন, নিজাম উদ্দিনের এই আত্মত্যাগ দলীয় ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন বলে জানা গেছে।

নিজাম উদ্দিন মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত নুর আলী বাক্স মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। অতি সাধারণ গ্রামীণ মানুষ হলেও রাজনৈতিক বিশ্বাস ও ব্যক্তিগত প্রতিজ্ঞার কারণে তিনি স্থানীয়ভাবে ব্যাপক পরিচিতি লাভ করেন।

নিজাম উদ্দিনের মৃত্যু শুধু একটি জীবনের অবসান নয়, বরং এক দীর্ঘ রাজনৈতিক প্রতিজ্ঞারও পরিসমাপ্তি যা মহেশপুরের রাজনৈতিক ইতিহাসে বহুদিন আলোচিত হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991