শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
ঘোষনা
৩১ বছরের মায়ার বন্ধন ছিন্ন: অশ্রুসিক্ত নয়নে প্রিয় ‘মা’ তুল্য আখিতারা ম্যামকে বিদায় কম্বিং অপারেশন: মহেশখালীতে যৌথ অভিযানে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ শ্রীপুরে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী। সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক

বিএমডিএ প্রকৌশলী শরীফুল হকের এক টুকরো সবুজ উদ্যান

জুয়েল আহমেদ
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৭৯ বার পঠিত

নাগরিক সভ্যতার শহরগুলো থেকে হারিয়ে যাচ্ছে সবুজ। কিন্তু কিছু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না। শৌখিন মানুষ তাদের ঘরবাড়ি ও কর্মস্থলে সবুজকে ধরে রাখার জন্য নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় পরিত্যক্ত বা ছাদেই গড়ে তুলেছেন এক টুকরো সবুজ উদ্যান।

এমনই এক সবুজপ্রেমী বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ‘পুকুর পুনঃখনন ও ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যম ক্ষুদ্র সেচ ব্যবহার (এসডব্লিউআইপি) প্রকল্প পরিচালক প্রকৌশলী শরীফুল হক।

অফিসের ছাদে গড়েছেন শাক-সবজি, ফুল-ফলের বাগান। এতে বাহারি গাছের সঙ্গে আছে ওষুধি গাছ। আছে দেশি-বিদেশি বিভিন্ন রকমের গাছ। শহুরে জীবনে সবুজের সজীবতার মধ্যে বেঁচে থাকতেই তার এই প্রয়াস। ছাদের চারপাশ তৈরি করেছেন মাটি ভর্তি বিভিন্ন রঙ-বেরঙের টব।

সেখানে রয়েছে ড্রাগন, মাল্টা, আম, কমলা,তরমুজ, লেবু, মরিচ, বিভিন্ন ধরনের পেয়ারা, আঙুর, বেল, আমড়া, করমচা, আপেল, বেগুন, মরিচ, কামিনী, মধুমালতি, মাধবীলতা, বিভিন্ন ধরনের অর্কিড, ক্যাকটাস থাইসহ ফলজ, বনজ, ভেষজ বা ওষধি, শোভাবর্ধনকারী এবং দেশিয় প্রায় ৫০ প্রজাতির গাছ।

ভালোবাসার ছোঁয়ায় গাছগুলোকে নিজের সন্তানের মতো গড়ে তুলেছেন। কোন গাছের কি প্রয়োজন তা ভালোভাবেই জানেন তিনি। সে অনুযায়ী অবসর সময়ে যত্নও নেন।

প্রকৌশলী শরীফুল হক বলেন, ‘আমি বিএমডিএ অফিসে চাকরি করি। অফিস শেষে যতটুকু সময় পাই সেই সময় এখানে ব্যয় করি। ভাল লাগে। আমার উদ্দেশ্য যেন কোন পতিত জায়গা যেন পরে না থাকে। এছাড়াও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাদ কৃষিতে গুরুত্ব দিয়েছেন। তার ধারাবাহিকতায় ১৮মাস পূর্বে রাজশাহী অফিসের নতুন বিল্ডিংয়ে বাহারি গাছের সমারোহে এই ছাদ বাগান গড়ে তুলা হয়।’

তিনি আরো বলেন,আমি আমার চাকরি জীবনে যেসব জায়গায় কাজ করেছি সেসব জায়গাতেও আমি বিভিন্ন সময়ে গড়ে তুলেছিলাম ছাদ বাগান। যেমন নওগাঁ, নাটোর ও রাজশাহী রিজিওন অফিসের ছাদেও ছাদ বাগান গড়ে তুলেছিলেন । গাছের পাশাপাশি ছাদে রয়েছে ত্রিশ জোরা কবুতর। এই কবুতরের বিষ্ঠা ব্যবহার করা হয় সার হিসাবে। এছাড়া অফিসে বিভিন্ন সময় আমের খোসা টমেটোর ধোসা শসার খোসা, চায়ের পাতি যে সব খাবার জিনিস ফেলে দেয়া হয় তা সার হিসেবে ব্যবহার করা হয় গাছের জন্য । এছাড়া ব্যবহার করা হয়েছে ট্রান্সফরমারের খোল যা পরিত্যক্ত ফেলে দেওয়া হয় সেটিকে দিয়ে গাছের টব হিসাবে ব্যবহার করা হয়েছে। ফলে অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করতে হয় না ছাদ বাগানের জন্য। গত বছরের তুলনায় এ বছর বিভিন্ন প্রজাতির ফল গাছে ধরেছে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য ড্রাগন ফল, তরমুজ সহ বিভিন্ন ধরনেন ফল গাছে এসেছে।

গাছের প্রতি তার ভালবাসার বিষয়ে শরীফুল হক বলেন, শৈশব থেকেই গাছের প্রতি বেশ আগ্রহ ছিল। তাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গাছ লাগাই। এছাড়াও জীবনে যেসব অফিসে তিনি চাকরিরত অবস্থায় ছিলাম সে সব জায়গাতেও গাছ লাগিয়েছি। নওগাঁ, নাটোর ও রাজশাহী রিজিওন অফিসের ছাদে গড়ে তুলেছি এক টুকরো সবুজ উদ্যান।

কিছুদিন আগেই তার অফিসের সহকর্মিদের নিয়ে ড্রাগন ফল তুলেছেন শরীফুল হক। সহকর্মীদের বিভিন্ন জন এমন উদ্যোগ দেখে তারা বলেন, শরীফুল হকের ছাদ বাগান আমাদের মুগ্ধ করেছে। বাগানে বিকেল থেকেই শুরু হয় নানান পাখি ও কবুতরের আনাগোনা। সবুজঘেরা প্রকৃতিতে পাখিদের মিষ্টি নানান শব্দ যেনো মন সকলের ভরিয়ে দেয়। সেই সাথে ছাদ বাগান গড়ে তোলার আগ্রহ জন্মেছে আমাদের মাঝে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991