বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিড়ি খাওয়ার ঘটনা দেখে ফেলায় প্রাণ গেল শিশু লামিয়ার!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১১৪ বার পঠিত

 

কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:

সিরাজগঞ্জ, শাহজাদপুর | ৫ জুন ২০২৫:
মাত্র ৬ বছরের শিশু লামিয়া খাতুনের প্রাণ কেড়ে নিল এক হৃদয়বিদারক নির্মমতা। বিড়ি খাওয়া দেখে ফেলায় তাকে হত্যা করেছে তারই আত্মীয়, ১৫ বছর বয়সী চাচাতো ভাই আরাফাত হোসেন। গত ৩ জুন বিকেলে নিখোঁজ হয় লামিয়া। পরদিন স্থানীয় একটি পরিত্যক্ত বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে হাত বাঁধা, মুখে কস্ট টেপ পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করে। শাহজাদপুর থানা পুলিশ দ্রুত তদন্তে নামে এবং সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে কিশোর আরাফাতকে। জিজ্ঞাসাবাদে আরাফাত স্বীকার করে, সে একটি পরিত্যক্ত ঘরে বিড়ি খাচ্ছিল। এ সময় জামরুল কুড়াতে গিয়ে লামিয়া তাকে দেখে ফেলে। সে লামিয়াকে নানার কাছে কিছু না বলার অনুরোধ করে, কিন্তু লামিয়া কথা না মানায় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে। হত্যার পর ধর্ষণের চেষ্টাও করে সে। পরে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে এসে স্বাভাবিক আচরণ শুরু করে।সিরাজগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন–এর সার্বিক নির্দেশনা এবং শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা ও ওসি মোঃ আসলাম আলী, পিপিএম–এর তত্ত্বাবধানে শাহজাদপুর থানা পুলিশের একটি চৌকস টিম এই রহস্য উদঘাটন করে। হত্যায় ব্যবহৃত কস্ট টেপসহ আলামত উদ্ধার করা হয়। আরাফাতের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991