শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

বিয়ের দাবিতে কুড়িগ্রামের তরুণীর গাইবান্ধায় অনশন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৩০৮ বার পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রিশাত মিয়া (২৫) নামের এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে তিন দিন ধরে অনশন করছেন কুড়িগ্রামের তরুণী (১৯)। প্রেমিক রিশাতকে পরিবারের লোকজন আত্মগোপনে রেখেছেন বলে দাবি মেয়েটির।

খোঁজ নিয়ে জানা যায়, সাত মাস আগে গাজীপুরে কাজ করতে গিয়ে ভাড়া বাসায় পরিচয় হয় ওই দুজনের। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আপত্তিকর অবস্থায় স্থানীয়রা দুজনকে আটকের পর কাশিমপুর থানায় জানান। পরে প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি দিলে স্থানীয় কয়েকজনের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর রিশাত মিয়া আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা বলে বাড়িতে চলে আসেন। মোবাইল ফোনে তরুণীকে তার বাড়িতে আসতে বলেন। তখন এ তরুণী ভাড়া বাড়ির মালিককে জানান। তিনি কাশিমপুর থানাকে জানিয়ে জিম্মাদার দুজনকে তরুণীর সঙ্গে রিশাতের বাড়িতে পাঠিয়ে দেন।

ভুক্তভোগী তরুণী বলেন, ‘রিশাত আমাকে বিয়ের কথা বলে তার বাড়িতে আসতে বলেছে। আমি আসার পর তাকে তার পরিবারের লোকজন লুকিয়ে রেখেছেন। এখন পর্যন্ত রিশাতের বাড়িতে অবস্থান করছি। বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে যাবো না।’

এ বিষয়ে রিশাতের বাবা আতোয়ার রহমান বলেন, ‘আমার ছেলে কোথায় আছে জানি না। সে এলেই বিয়ের ব্যবস্থা করবো।’

তারাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিনুল বসুনিয়া বলেন, ‘মেয়েটার সঙ্গে রিশাতের বিয়ে হওয়ার কথা চলছে। মেয়ের পরিবারের লোকজনকে আসতে বলা হয়েছে। তারা এলে বিষয়টি সমাধান হয়ে যাবে।’

তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম লেবু বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। ছেলের পরিবারের লোকজনের সঙ্গে বসে আলোচনা করে সমাধান করা হবে।’

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘আমি তারাপুর ইউপি চেয়ারম্যানকে বিষয়টি দেখতে বলেছি। দুই পরিবারের সঙ্গে বসে মীমাংসাও করার পরামর্শ দিয়েছি। তবে এ নিয়ে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।’

সূত্রঃ ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991