শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

বীরগঞ্জে বৃদ্ধা রেজিয়া হত্যার রহস্য উদঘাটন গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

 

মোঃ আইনুল ইসলাম বীরগঞ্জ প্রতিনিধি:   দিনাজপুরের বীরগঞ্জে রেজিয়া খাতুন (৭৫) নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

২৫ জুন মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।

নিহত রেজিয়া খাতুন বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও জুম্মার হাট এলাকার বাসিন্দা সবদুর মিয়ার স্ত্রী। গত ৭ জুন নিজ বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউপির ধনগাঁও জুম্মার হাট এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে জাকির হোসেন (২৬), একই এলাকার বাসিন্দা নিহতের দেবর রেনু মিয়ার ছেলে হাসিম মিয়া (৪৩) ও উপজেলার দেউলি এলাকার কাজল মিয়ার ছেলে রমজান আলী (২৫)। জাকির ও রমজান আলী সম্পর্কে নিহতের নাতি।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ৬ জুন রাতের খাওয়া-দাওয়া শেষ করে প্রতিদিনের ন্যায় আলাদা ঘরে ঘুমিয়ে পড়েন সবদুর মিয়া ও রেজিয়া খাতুন। রাতের যেকোনো সময়ে তাদের ঘরে ঢুকে ট্রাঙ্কের তালা ভেঙে গরু ও গম বিক্রির এক লাখ ৭৫ হাজার টাকা, স্বর্ণালংকার ও জমির দলিল চুরি করতে যান জাকির, হাসিম ও রমজান। একপর্যায়ে ঘুম থেকে জেগে উঠে তাদের চিনে ফেলেন রেজিয়া খাতুন।

পরে রেজিয়া খাতুন তার ঘরে আসার কারণ জানতে চাইলে বাড়িতে থাকা ‘দা’ দিয়ে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে আসামিরা। পরে গত ৭ জুন নিজ বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে সুনু মিয়া (৪০) বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সুপার আরও বলেন, ঘটনার পর হত্যার রহস্য উদ্‌ঘাটনে নামে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে জাকিরকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাসিম মিয়া ও রমজান আলীকে আটক করা হয়।

এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা ও জমির দলিলপত্র উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991