সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

বেঁচে আছে শুধু ৬ মাসের মুক্তা নান্দাইলে সড়ক দূর্ঘটনায় বউ-শ্বাশুরী নিহত

স্টাফরিপোর্টার ঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৪৪২ বার পঠিত

 

ময়মনসিংহের নান্দাইলে ইজিবাইক ও মাইক্রোবাস সংর্ঘষে সড়ক দূর্ঘটনায় পুত্র বধূ বৃষ্টি আক্তার (২১) ও শ্বাশুরী জহুরা খাতুন (৫০) নামে দুই নারী নিহত হয়েছে। সোমবার (১৭ই এপ্রিল) ইফতার পূর্ব নান্দাইল উপজেলার অরণ্যপাশা নামক ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলেও মাইক্রোবাসটি পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানাগেছে, সর্দ্দি জ্বরে আক্রান্ত ছয় মাসের মুক্তা খাতুনকে নিয়ে স্থানীয় ডাক্তারের কাছে গিয়েছিলেন মা ও দাদি। ঔষধ নিয়ে ইফতারের পূর্বে একটি ইজিবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন তারা। কিন্তু বাড়ির পাশেই সড়ক দূর্ঘটনায় তারা দুজনই মারা যান। মুমূর্ষ অবস্থায় মুক্তা এখন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামের কৃষক আব্দুল হেকিমের স্ত্রী জহুরা খাতুন(৫০) এবং তাঁর পুত্রবধূ বৃষ্টি আক্তার(২১)। বৃষ্টির ছয়মাস বয়সি মেয়ে মুক্তা খাতুনকে নিয়ে স্থানীয় চৌরাস্তা বাজারের ডাক্তারের কাছে যাচ্ছিলেন। সেখান থেকে ইফতারের পূর্বেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। তাদের বহন করা ইজিবাইকটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহা সড়ক ধরে অরণ্যপাশার নঈমুদ্দিন সরকারের বাড়ির সামলে এলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের বহন করা ইজিবাইকটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।এতেদুমড়ে মুচড়ে যাওয়া ইজিবাইকের ভিতরে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান শাশুড়ী জহুরা খাতুন। মুমূর্ষ অবস্থায় তাৎক্ষনিক বৃষ্টি ও মুক্তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেবার সময় পথিমধ্যে তারঘাটা নামক স্থানে বৃষ্টি মারা যান। বৃষ্টির চাচাত ভাই মোশারফ হোসেন জানান,ওইদিন রাতেই শিশু বাচ্চা মুক্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে। তারা জানতে পেরেছেন বাচ্চাটি মাথায় জখমের দাগ রয়েছে। জহুরা খাতুনের ভাই ফজলু মিয়া ও বৃষ্টির পিতা সোনা মিয়া জানান,ময়না তদন্ত ছাড়াই তাঁরা লাশ দাফনের অনুমতি পেয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শফিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই দুজনের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।তবে মাইক্রোবাসটির কোন সন্ধান পাওয়া যায়নি।
ছবি-সংযুক্ত

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991