শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৬ বার পঠিত

মো. রুবেল মিয়া | স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:-

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক নাদিমের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে শহরের কাউতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

 

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, কাউতলী এলাকার মক্কা স্যানিটারি ও হার্ডওয়্যার ব্যবসায়ী হুমায়ুনের সঙ্গে অফিস ব্যবহারের বিষয় নিয়ে সাংবাদিক নাদিমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, অফিস ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হয়। একপর্যায়ে নিরাপত্তাজনিত কারণে তিনি ওই অফিসটি ছেড়ে দিতে বাধ্য হন বলে দাবি করেছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত শুক্রবার রাতে অফিসের মেইন গেটের চাবি চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হুমায়ুন ও তার সহযোগীরা সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করা হয় এবং তার কাছে থাকা আনুমানিক ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মামলা না করার জন্য তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

 

এ ঘটনায় সাংবাদিক নাদিম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মক্কা স্যানিটারি ও হার্ডওয়্যার ব্যবসায়ী হুমায়ুনকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন,“সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার ব্যুরো চিফ সাংবাদিক এনামুল হক আরিফ।

তিনি বলেন,“সাংবাদিক সমাজ জাতির চতুর্থ স্তম্ভ ও সমাজের দর্পণ। আজ সাংবাদিকরা বিভিন্নভাবে হামলা, হুমকি ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন—যা অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব।”

তিনি আরও বলেন,“সাংবাদিক নাদিমের ওপর হামলার সঙ্গে জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

 

পুলিশ সূত্রে জানা গেছে, হামলার পেছনে পূর্ব বিরোধ, অফিস ব্যবহারসংক্রান্ত বিষয় এবং ছিনতাইয়ের অভিযোগসহ পুরো ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991