মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
ঘোষনা
শাহআলী থানার ৮,নং ওয়ার্ডবাসী’কে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা: শাহ্ মোস্তাফিজুর রহমান বাবুল স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক পরিবারের ওপর হামলা ভাংচুর লুটপাট প্রতিবাদ করলে নারী নির্যাতন মামলার হুমকি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

মো: রুবেল মিয়া সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া মাছিহাতা ইউনিয়নের কাছাইট পূর্ব পাড়া নাজিম বাড়িতে সাংবাদিক ইয়াসিনের পরিবারের জমি দখল করে ও বসে নেই প্রতিপক্ষ মহিলা সন্ত্রাসীরা। সাংবাদিকের বয়স্ক পিতা মাতার উপর দীর্ঘদিন যাবত একের পর এক হয়রানি,হুমকি ধামকি সহ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে একই মহল্লার কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ইয়াসিনের পিতা জানু মিয়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে জানু মিয়া বলেন আমার ছেলেরা জীবিকার তাগিদে এলাকার বাহিরে থাকায় তিনি ও তাঁর স্ত্রী একাই বসতবাড়িতে বসবাস করেন। এই সুযোগে একই গ্রামের বাসিন্দা মোঃ মানিক (৪৫), মোছাঃ পারভীন বেগম (৫০), মোছাঃ মঞ্জু বেগম (৪৭), মোছাঃ জনি বেগম (৩৫) ও মোছাঃ রনি বেগম (২৫) তাঁর মালিকানাধীন জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছেন।

গত-২৮ নভেম্বর শুক্রবার সকাল-১০টার দিকে অভিযুক্তরা তাঁর বাড়ির সামনে এসে ভয়ভীতি প্রদর্শন, হুমকি ধামকি এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করেন বলে অভিযোগে বলা হয়েছে। তিনি বলেন,“ওরা ভূমিদস্যু চক্র।

নানা অজুহাতে আমার বাড়িতে ঝগড়া-অশান্তি সৃষ্টি করে। অনেক সময় নুংড়া ভাষায় গালমন্দ করে ঝগড়ার চেষ্টা করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জমি নিয়ে বিরোধটি দীর্ঘদিনের হলেও সাম্প্রতিক সময়ে সাংবাদিকের বাড়ির ফসলি গাছ কাটা একটি ঘর ভাংচুর লুটপাট করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হবার সম্ভাবনা রয়েছে। এতে বয়োবৃদ্ধ দম্পতি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সাংবাদিক ইয়াসিনের পরিবারের ওপর হামলার অভিযোগ একই ইউনিয়নের কাছাইট গ্রামে আরেক ঘটনায় সাংবাদিক ইয়াসিনের পরিবারের ওপর হামলা ও সম্পত্তি নষ্টের অভিযোগ রয়েছে। মৃত আবুল হোসেনের-৪ মেয়ে মঞ্জু বেগম (স্বামী আল আমিন)
ও পারভিন আক্তার (স্বামী বাবুল মিয়া,জনি,রনির বিরুদ্ধে।

শুক্রবার সকাল-১১টার দিকে সাংবাদিক ইয়াসিনের বাড়িতে প্রবেশ করে-১০ থেকে-১৫ টি ফসলি গাছ কেটে ফেলার পাশাপাশি একাধিক সাংবাদিকদের উপস্থিতিতে তাঁর পরিবারকে প্রকাশ্যে হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

সরজমিন পরিদর্শনে গেলে স্থানীয়রা জানায় ঘটনাস্থলে গাছ কাটার স্তূপ দেখা গেছে এবং পরিবারটির প্রতি হুমকি-ধমকির কথাও তারা নিশ্চিত করেছেন।

সাংবাদিক ইয়াসিনের বাবা জানু মিয়া বলেন,“আমার ছেলে বাসায় থাকে না। সকালে ওরা-৪ বোন,এক ভাই মিলে গায়ের জুড়ে আমার বাড়ির ফলন্ত গাছ কেটে ফেলে। এবং একটি দুই চালা টিনের ঘর ভাংচুর লুটপাট করেন। প্রতিবাদ করলে নারী নির্যাতন,সহ ধর্ষণ মামলায় ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেবে বলে হুমকি প্রদান করেন। আমি বয়স্ক মানুষ সম্মানের ভয়ে কিছু বলতে পারিনি।

উভয় ঘটনায় থানায় অভিযোগ দাখিল হয়েছে। থানা পুলিশ জানায়, বিষয়গুলো তদন্ত করে সত্যতা নিশ্চিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991