
মোঃ রাশেদ আল শাহরিয়া স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা (কচি ভাই) হৃদরোগজনিত সমস্যার কারণে ঘাটুরা ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়ার পর চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। তার বর্তমান অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হাফিজুর রহমান মোল্লার দ্রুত সুস্থতার জন্য তারা সবার কাছে দোয়া প্রার্থনা করছেন। রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরাও তার আরোগ্য কামনা করেছেন।