সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

ব্লাড ক্যান্সারে আক্রান্ত অসুস্থ শিশু আরহামের পাশে দাঁড়িয়েছে স্মার্ট কর্মী সোসাইটি অব বাংলাদেশ৷

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২২৬ বার পঠিত

 

মোঃ শহিদুল ইসলাম বাবুস্টা

স্টাফ রিপোর্টারঃ

ব্লাড ক্যান্সারে আক্রান্ত অসুস্থ শিশু আরহামের পাশে দাঁড়িয়েছেন স্মার্ট কর্মী সোসাইটি অব বাংলাদেশ৷
৩ তারিখ বিকাল ০৩ঃ০০ ঘটিকার সময় স্মার্ট কর্মী সোসাইটি অব বাংলাদেশ এর প্রধান কার্যালয়ঃ ফ্লাট#জি,বি, বাড়ি# ৩৭৮-৩৭৯, রোড়# ৬, এভি# ০৩, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬, তে ব্লাড ক্যান্সারে আক্রান্ত অসুস্থ শিশু আরহামের চিকিৎসায় আর্থিক সহযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে স্মার্ট কর্মী সোসাইটি অব বাংলাদেশ।

জনাব সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, সভাপতি, স্মার্ট কর্মী সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতিত্বে ও জনাব মোঃ নুরুল হক হাওলাদার, সাধারণ সম্পাদক, স্মার্ট কর্মী সোসাইটি অব বাংলাদেশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মজিবুর রহমান ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি, স্মার্ট কর্মী সোসাইটি অব বাংলাদেশ৷ জনাব, আব্দুর রহিম সবুজ, সাংগঠনিক সম্পাদক, স্মার্ট কর্মী সোসাইটি অব বাংলাদেশ।
জনাব, মাসুদ রানা সুমন, কোষাধক্ষ্য, স্মার্ট কর্মী সোসাইটি অব বাংলাদেশ৷ জনাব, ইঞ্জিনিয়ার আল-আমিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক, স্মার্ট কর্মী সোসাইটি অব বাংলাদেশ৷ জনাবা, শিখা বেগম, মহিলা বিষয়ক সম্পাদিকা, স্মার্ট কর্মী সোসাইটি অব বাংলাদেশ।

অনুষ্ঠানের সভাপতি জনাব সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “আত্ম মানবতার সেবায় আমরা সর্বদা নিয়োজিত” এই শ্লোগান ধারণ করে, সামাজিক,অর্থনৈতিক,শিক্ষাগত, স্বাস্থ্যগত ভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন সমাজে এমনও মানুষ আছে যারা অর্থনৈতিক ভাবে খুবই দুর্বল৷ অনেকে আবার হয়তো টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না৷ অনেকে আবার টাকার অভাবে ছেলে-মেয়েদের পড়ালেখা করাতে পারছে না৷ আমরা আমাদের সংগঠনের মাধ্যমে এইসব লোকদের পাশে দাঁড়াবো৷ তিনি আরও বলেন স্মার্ট কর্মী সোসাইটি অব বাংলাদেশ সব সময় আপনাদের পাশে আছে আর সব সময় থাকবে।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ রুহুল আমিন রুবেল, যিনি এ পর্যন্ত সারা বাংলাদেশের হতদরিদ্র পরিবারের ৭৪ জন মেয়েকে নিজ অর্থায়নে বিয়ে দিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ব্লাড ক্যান্সারে আক্রান্ত অসুস্থ আরহামের বাবার কাছে নগদ আর্থিক সহযোগিতা তুলে দেয়া হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সকলের বক্তব্য শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991