শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

ভারতে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাসিক মেয়র

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৮৯ বার পঠিত

মোঃ আবু তাহের রাজশাহী জেলা প্রতিনিধিঃ-ভারতে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার বিকেলে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভারতের চেন্নায় থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান তিনি। আগামীকাল (১৬ অক্টোবর) রাজশাহীতে ফিরবেন নগরপিতা।

ভারতে চিকিৎসাকালীন সময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আলেম-উলামাসহ রাজশাহীর বিভিন্ন শ্রেণীপেশার মানুষ রাসিক মেয়রের সুস্থ্য কামনায় দোয়া মাহফিল এবং হিন্দু ধর্মাবলম্বীরা প্রার্থনা সভার আয়োজন করেন। এজন্য চিকিৎসা শেষে দেশে ফিরে দলীয় নেতাকর্মী, আলেম-উলামাসহ রাজশাহীর বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয়।

চিকিৎসার উদ্দেশে ভারত সফরকালে রাসিক মেয়রের সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেণী, ছোট মেয়ে মাইশা সামিহা জামান শ্রেয়া, মেয়র মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ সানি।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর গলার উন্নত চিকিৎসার জন্য ভারত গমন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991