সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন
ঘোষনা
গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা প্রেস ইনস্টিটিউটে সাতক্ষীরা জেলার গণমাধ্যমকর্মীদের জন্য ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ জয়পুরহাটে বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত মায়ানমারে পাচারের চেষ্টা: ৭৫০ বস্তা সিমেন্টসহ ১১ জন আটক হোয়াইক্যং চেকপোস্টে ৩০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক ঝিনাইদহে মাটি ধসে শ্রমিক চাপা, জীবিত উদ্ধার গোমস্তাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১৮ দফা বাস্তবায়ন দাবিতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। হলফনামা অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রার্থীদের সম্পদের হিসাব জয়পুরহাটে ইয়ানুরকে কুপিয়ে হত্যা: মামলার আসামি ঢাকার ধামরাইয়ে র‍্যাবের হাতে গ্রেফতার রাজশাহীর সীমান্তবর্তী কাটাখালী এলাকায় বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে দুই শতাধিক হরিণ শিকারের ফাঁদ উদ্ধার গাজীপুরের শ্রীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম কোটচাঁদপুরে নিষিদ্ধ পলিথিনে পরিবেশ বিপর্যয়ের চরম আশঙ্কা নামের মিলেই টেকনাফে মসজিদের মুয়াজ্জিন হত্যা মামলার আসামি মনপুরায় সুস্থ নির্বাচন ও মাদকমুক্ত সমাজ গড়তে নৌবাহিনীর বিশেষ ফুট পেট্রোলিং আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন মোঃ শাহজাহান সদস্য গ্রহণ চলছে বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন (B.C.S.S) কেন্দ্রীয় কমিটিতে। প্রশংসার মোড়কে প্রতারণা, দাম্পত্য ভাঙনের নীরব ফাঁদ থেকে সাবধান। মহেশখালীতে কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, জাবেদ আটক

ভালুকায় ৭৫ হাজার ডিম লুটের ঘটনায় ছয় ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ।

মোঃ শাহ সৈয়দ খাঁন
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২৭৭ বার পঠিত

ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধানঃ

ভালুকায় ৭৫ হাজার ডিম লুটের ঘটনায় ছয় ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১১ জুন) বিকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- ভালুকার ভরাডোবা এলাকার খোরশেদ হোসেন জুয়েল (৩৯), একই এলাকার সুমন মিয়া (২০), আব্দুস সামাদ (৩১), ত্রিশালের গোপালপুর এলাকার আবু রায়হান (২২), গুজিয়াম গ্রামের এনামুল হক প্রভাত (২৩) ও অলহরি গ্রামের সোহাগ আলী (৩০)।

এর আগে শুক্রবার (১০ জুন) ময়মনসিংহ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সফিকুল ইসলাম বলেন, ২৯ মে দ্বিবাগত রাতে পিকআপে করে ৭৫ হাজার ডিম নিয়ে যাচ্ছিলেন এক ব্যবসায়ী। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবা এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ডাকাতদল পিকআপ থামিয়ে চালক-হেলপারকে অন্য গাড়িতে তুলে নেন। পরে সাইনবোর্ড এলাকায় গিয়ে পিকআপ থেকে সব ডিম নামিয়ে পিকআপসহ তাদের রাস্তার পাশে ফেলে যায়,

পরদিন ওই ব্যবসায়ী মামলা দিলে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও ডিম বিক্রির এক লাখ ১২ হাজার টাকাসহ তাদের গ্রেফতার করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991