শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

ভূমি অফিসে হয়রানি ও পুলিশ কর্মকর্তাদের অবৈধ সম্পদের তদন্ত দাবি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

 

ফারুক হোসেন ব্যুরো প্রধান:  দেশের ভূমি অফিসগুলোতে জনসাধারণের হয়রানি এবং মাঠপর্যায়েরও পুলিশ কর্মকর্তাদের অবৈধ সম্পদের তদন্ত দাবি করেছেন রাজশাহী প্রেসক্লাব সভাপতি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধুর সন্তান সাইদুর রহমান। রোববার (৯ জুন) বেলা ১১টায় রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য প্রদানকালে তিনি এ দাবি জানান। সাংবাদিক সাইদুর রহমান এ কমিটির অন্যতম সদস্য। কমিটির সভাপতি জেলা প্রশাসক শামীম আহমেদ সভায় সভাপতিত্ব করেন।

উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখতে গিয়ে সাইদুর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ হওয়ার আগে স্মার্ট হয়রানি শুরু হয়েছে। ভূমি অফিসগুলোতে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে। এটার অবসান হওয়া দরকার।

তিনি বলেন, এখন পুলিশের সাবেক আইজিপি বেনজিরকে নিয়ে কথা হচ্ছে, লেখালেখি হচ্ছে। এখনো অনেক বেনজির পুলিশের ভেতরে আছে। মাঠপর্যায়ের অনেক ওসি, এসআই অঢেল সম্পদের মালিক। একেকজন ওসির ৪টা করে ফ্ল্যাট, এসআইয়ের ২টা করে ফ্ল্যাট। এসবের তদন্ত হওয়া দরকার।

আরেক প্রসঙ্গে ভাষাসৈনিকপুত্র সাইদুর রহমান বলেন, রাজশাহী শিক্ষাবোর্ডে নানারকম অনিয়ম দুর্নীতি চলছে। একেক পদে দীর্ঘদিন ধরে ককর্মকর্তারা থাকায় এমনটা হচ্ছে। রাজশাহী শিক্ষাবোর্ডে চেয়ারম্যান ছাড়া অন্য কোনো পদে ডেপুটেশনে নিয়োগের সুযোগ নেই। অবৈধ ডেপুটেশনে স্কুল পরিদর্শকসহ বিভিন্ন পদে কর্মকর্তা নিয়োগ নিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে এসব অনিয়ম দুর্নীতির ব্যাপারে শক্ত পদক্ষেপ নিতে হবে। সম্প্রতি রাজশাহীর উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় রাজশাহী জেলা প্রশাসক এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন সাইদুর রহমান।

সভায় সকলের আলোচনাগুলো নোট করা হয়। এসব নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক শামীম আহমেদ। এদিনের সভায় বিভিন্ন সরকারি অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা এবং উপজেলার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991