রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

ভোটার আইডি কার্ডের ছবি তোলাকে কেন্দ্র করে মারধর আহত ৪

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৩২০ বার পঠিত

 

জাকির হোসেন স্টাফ রিপোর্টারঃ-নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদে নতুন ভোটারদের ছবি তোলাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় ৪ জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহতরা হলেন শ্রীমন্তপুর ইউনিয়নের বালুকাপাড়া গ্রামের তারা বাবু (১৮), রুবেল দাস (১৮), দুর্জয় (১৯) ও বিলাস রবিদাস (১৮)। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্হানীয়রা জানান, শনিবার সকাল ১২ টার দিকে ইউনিয়ন পরিষদে নতুন ভোটারদের ছবি তোলার জন্য লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত হয়। তারা বাবুসহ আরও তিনজন পানি খাওয়ার জন্য লাইন ছেড়ে বাইরে যায়। ফিরে এসে একই জায়গায় লাইনে দাঁড়ালে পেছনে থাকা লোকজনের সাথে কথা-কাটাকাটি হলে উভয়ের মাঝে হাতাহাতি হয়। পরে লোকজনের সমঝোতায় সবকিছু ঠিক হয়ে গেলেও ছবি তুলে তারা বাবুসহ তিনজন বাড়ি ফেরার পথে শ্রীমন্তপুর ইউনিয়ন সংলগ্ন রামকুড়া গ্রামের শ’খানেক মানুষ একত্রিত হয়ে পরিষদের বাইরে মারধর শুরু করে। পরে বিট পুলিশিং সদস্য উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
তারা বাবু বলেন, পানি খেয়ে লাইনে দাঁড়ানোই পেছনে থাকা লোকজন আমাদের ওপর চড়াও হয়ে থাপ্পড় দিলে গন্ডগোলের সূত্রপাত হয়। এতে আমরাও চড়াও হলে লোকজন সবাইকে শান্ত করে। বাড়ি ফেরার পথে রামকুড়া গ্রামের লোকজন আমাদের ব্যাপক মারধর করে।
শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ঘটনার সময় আমি পরিষদের বাইরে ছিলাম। বিষয়টি নিয়ে বসে সমাধান করা হবে।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991