শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

ভোটের দিনে মোবাইল ফোন: ভোটকেন্দ্রের জন্য ইসির নতুন নীতিমালা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৪ বার পঠিত

 

মোঃ রাকিব শেখঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের ওপর সুনির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের গোপনীয়তা ও পবিত্রতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে কেবল পাঁচ শ্রেণির ব্যক্তি মোবাইল ফোন সঙ্গে রাখতে বা ব্যবহার করতে পারবেন। তারা হলেন—

ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান পুলিশ কর্মকর্তা, ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন নির্দিষ্ট আনসার সদস্য, নির্বাচন সংক্রান্ত সংবাদ সংগ্রহে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক (নীতিমালা–২০২৫ অনুসরণ সাপেক্ষে) এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট ও সাধারণ ভোটার।
তবে ভোটকেন্দ্রে কর্মরত সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও পোলিং এজেন্টদের ক্ষেত্রে মোবাইল ফোন বহন বা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও—প্রধান পুলিশ কর্মকর্তা ও নির্দিষ্ট আনসার সদস্য ব্যতীত—এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকবেন।
নির্দেশনায় আরও স্পষ্ট করে বলা হয়েছে, ভোটের গোপনীয়তা রক্ষার্থে কোনো ব্যক্তি—ভোটার কিংবা কর্মকর্তা—গোপন কক্ষ বা মার্কিং প্লেসে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

নির্বাচন কমিশনের মতে, ভোটের পবিত্রতা ও গোপনীয়তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991