শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ বার পঠিত

 

এস এম জসিম, বিশেষ প্রতিনিধি :-

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটের সর্বশেষ প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ চট্টগ্রাম জেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিম সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছে।

ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

টিমের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন— চট্টগ্রামের পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন; স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জনাব গোলাম মাঈনউদ্দিন হাসান; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ মাহবুবুল হক; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব আপ্রু মারমা; জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি জনাব মোস্তাক আহমেদ; জেলা তথ্য অফিসের পরিচালক জনাব মো. বোরহান উদ্দীন (সদস্য সচিব) এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসার জনাব মোহাম্মদ বশির আহমেদ।

পরিদর্শনকালে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম এবং মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার উপস্থিত ছিলেন।

সীতাকুণ্ড উপজেলায় কেন্দ্র নং–১৭ টেরিয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র (মোট ভোটার ৩,৬৬৪ জন; পুরুষ ১,৮১০, মহিলা ১,৮৫৪) এবং কেন্দ্র নং–২৩ সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ভোটকেন্দ্র (মোট ভোটার ৫,২৯১ জন; পুরুষ ২,৭০৫, মহিলা ২,৫৮৬) পরিদর্শন করা হয়।

এছাড়াও মীরসরাই উপজেলায় ওয়াহেদপুর ইউনিয়নের সরকারহাট নজর আলী রূপজান উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র (মোট ভোটার ৪,১৫৭ জন; ভোটকক্ষ ৮টি) এবং পশ্চিম খইয়াছড়া এলাকার খইয়াছড়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র (মোট ভোটার ৩,৩২১ জন; ভোটকক্ষ ৬টি) পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে ভোটকেন্দ্রসমূহের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষের অবস্থা এবং নির্বাচনসংক্রান্ত বিধি-বিধান প্রতিপালনের বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্বাচনী আইন ও আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ, ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991