শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

ভোট কেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে: চট্টগ্রাম জেলা প্রশাসক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পঠিত

 

এস এম জসিম | বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ ও লোহাগাড়া উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে বুধবার (৪ ফেব্রুয়ারি) এসব সভায় ভোট কেন্দ্রের কর্মকর্তাদের সততা, নিরপেক্ষতা ও সর্বোচ্চ দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, মেজর মো. আসিফুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মঈনউদ্দিন হাসান, আনসার ও ভিডিপির সহকারী পরিচালক ফরিদা পারভিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ডিসি জাহিদুল ইসলাম সভায় বলেন,“আমরা আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন করতে যাচ্ছি, সেটি শুধু ক্ষমতার পালাবদল নয়, একটি চেয়ারের পরিবর্তন নয়। এটি হচ্ছে নতুন বাংলাদেশের রূপরেখা। এই বাংলাদেশে এখনো অনেক ক্ষত আছে, যেখানে ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদের সন্তানদের রক্ত দিতে হয়, গুলি বহন করতে হয়, গুলিবিদ্ধ হতে হয়—সেই বাংলাদেশ মেরামতের একটি আয়োজন। এই আয়োজনে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। রাষ্ট্রের এই আয়োজনকে সফল করতে হবে। একটাই জয়—দেশের মানুষের প্রত্যাশা পূরণ, নাগরিকের কল্যাণ এবং রাষ্ট্রের ভাবমূর্তির উজ্জ্বলতা।”

তিনি আরও বলেন,“আপনাদের নিরাপত্তার জন্য সকল ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ আনসার বাহিনী, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী ও পুলিশসহ সকল বাহিনী সর্বোচ্চ সংখ্যক ডেপ্লয়মেন্ট করেছে। অতীতে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমরা সেই ক্ষত মেরামত করতে চাই।”

ডিসি বলেন,“আপনাদের দায়িত্ব হলো ভোটারদের নিরাপদে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করা। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা বাহিনীর প্রতি শৈথিল্য বরদাস্ত করা হবে না। নির্বাচন কমিশন কোনো দায়মুক্তি গ্রহণ করবে না। প্রত্যেক প্রিজাইডিং অফিসারকে রাষ্ট্রের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ প্রদর্শন করতে হবে, ব্যক্তিগত ভাবনায় নয়। দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।”

“সেনাবাহিনী আশ্বস্ত করেছে যে, যেকোনো ঘটনার ক্ষেত্রে ৩–৫ মিনিটের মধ্যে, সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে যাবে। কিন্তু ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করা আপনার দায়িত্ব। গণভোট সম্পর্কিত প্রশ্নে ‘আমি জানি না’—এ ধরনের উত্তর কখনো দেওয়া যাবে না। দায়িত্ব ও ক্ষমতা আইন অনুযায়ী প্রয়োগ করতে হবে।”

“সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরপেক্ষতা। সরকারি কর্মচারী হিসেবে আপনার পরিচয় হলো নিরপেক্ষ থাকা। আইন অনুযায়ী নির্দেশনা মেনে চলতে হবে। যদি কোনো ত্যাগ স্বীকার করতে হয়, সেই চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে, আমরাও নিচ্ছি। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সবকিছু মনিটরিংয়ের আওতায় থাকবে, কেউ দায়মুক্তি পাবে না।”

“আমরা চাই দেশের মানুষ নিরাপদে ভোট দিতে পারুক, দীর্ঘদিন ধরে যারা ভোটের অধিকার প্রয়োগ করতে চেয়েছে, তারা হাসিমুখে ঘরে ফিরে যাক। সেই পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991