বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন
ঘোষনা
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম শুভ জন্মদিন আজ চট্টগ্রামপ্রধান খবর চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ নির্বাচিত নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২৫, ৫:৩৯ চাঁদপুর-৪ ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার—বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা লায়ন হারুনুর রশিদের বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের সাদকায়ে জারিয়া। বামৈল দক্ষিণে আ. লীগ নেতা মালুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার–সহ নানা অভিযোগ এলাকায় আতঙ্ক, তদন্ত দাবি স্থানীয়দের দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিউজ ২১ টিভির প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারের বাবার মৃত্যুতে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গলাচিপায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুর শ্রীপুরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তে অর্ধশত মানুষের যোগদান করেছে, তানোরে পরিত্যক্ত নলকূপের পাইপে ৩৫ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু, চলছে প্রাণপণ উদ্ধার অভিযান লালমনিরহাটে এসপির সাথে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কমিটির তালিকা হস্তান্তর ঝিনাইদহে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত, হাসপাতাল ভর্তি ঝিনাইদহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনে ঝিনাইদহ জেলা কার ও মাইক্রোবাস চালক সমিতি চাঁদাবাজির মামলায় রাঙ্গাবালীর তহশিলদারসহ তিনজনকে আদালতের সমন বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা। সাংবাদিক সাইদুলের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একদন্তে বিএনপির দোয়া মাহফিল ১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোট দিতে এসে জানলেন ভোট স্থগিত,বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

সাইফুল্লাহ নাসির
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩২০ বার পঠিত

আমতলী বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার বগীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়ম ও পক্ষ-পাতিত্বের অভিযোগ পাওয়া গেছে।অদৃশ্য কারনে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার নির্ধারিত তারিখে নির্বাচন বন্ধ করে দেওয়ায় ভোটাররা ভোট দিতে এসে জানলেন ভোট স্থগিত করা হয়েছে। তবে এ বিষয়ে ভোটার অথবা প্রার্থীদের কোন ধরনের লিখিত ব্যাখ্যা দেয়া না হলেও নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা তালতলী উপজেলার নির্বাহী কর্মকর্তার দাবি আইন-শৃঙ্খলা পরিস্থিতির শংকায় তাৎক্ষনিকভাবে নির্বাচন বন্ধ করে দেয়া হয়েছে।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রার্থী ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও দাতা সদস্য মোঃ দেলোয়ার হোসেন সিকদার অভিযোগ করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক সদস্য নির্বাচন গত ২রা মার্চ ২০২২ খ্রিঃ তারিখ সম্পন্ন হয়েছে। অভিভাবক সদস্য নির্বাচন শেষ হলে প্রিজাইডিং অফিসার মোঃ শফিউল আলম (উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার) গত ০৭ ই মার্চ ২০২২ খ্রিঃ তারিখ রোজ রবিবার বেলা ১২ টার সময় সভাপতি নির্বাচনের দিন ধার্য্য করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিসুর রহমানকে লিখিতভাবে অবহিত করেন।

ওই তারিখ অনুযায়ী সুষ্ঠুভাবে ভোট নেয়ার জন্য সকল আয়োজন সম্পন্ন করা হয়। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সকল প্রস্তুতি নেয়া হয়েছিল। অতঃপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল ক্যাটাগরির নির্বাচিত সদস্যগণকে ৭ মার্চ ২০২২ খ্রিঃ তারিখ সভাপতি নির্বাচনের জন্য সকলকে অবহিত করেন। ধার্য্য তারিখে সকল ক্যাটাগরির সদস্যগণ সভাপতি নির্বাচনের জন্য বিদ্যালয়ে উপস্থিত হয়।

বেলা সাড়ে ১১টার দিকে প্রিজাইডিং অফিসার মোঃ শফিউল আলম (উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার) বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মুঠোফোনের মাধ্যমে সভাপতি নির্বাচন স্থগিত করার কথা জানায়।

নির্বাচিত সকল ক্যাটাগরির সদস্যগণ প্রিজাইডিং অফিসারের নিকট মুঠোফোনের মাধ্যমে সভাপতি নির্বাচনের কার্যক্রম স্থগিত করার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে সভাপতি নির্বাচনের কার্যক্রম নোটিশ ব্যতীত স্থগিত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় স্কুলের সভাপতি পদ প্রার্থী ভোটার ও স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

সভাপতি পদপ্রার্থী ও জমিদাতা মোঃ দেলোয়ার হোসেন সিকদার বলেন, একটি ষড়যন্ত্রকারী মহল প্রিজাইডিং অফিসারের যোগসাজসে আমি যাতে সভাপতি নির্বাচিত না হতে পারি সে জন্য ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধ করেছেন। তিনি অতিদ্রæত নির্বাচন দেয়ার জন্য প্রশাসনের উচ্চমহলের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হোসেন মুঠোফোনে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় নির্বাচন স্থগিত করা হয়েছে।ভোট দিতে এসে জানলেন ভোট স্থগিত,বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার বগীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়ম ও পক্ষ-পাতিত্বের অভিযোগ পাওয়া গেছে।অদৃশ্য কারনে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার নির্ধারিত তারিখে নির্বাচন বন্ধ করে দেওয়ায় ভোটাররা ভোট দিতে এসে জানলেন ভোট স্থগিত করা হয়েছে। তবে এ বিষয়ে ভোটার অথবা প্রার্থীদের কোন ধরনের লিখিত ব্যাখ্যা দেয়া না হলেও নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা তালতলী উপজেলার নির্বাহী কর্মকর্তার দাবি আইন-শৃঙ্খলা পরিস্থিতির শংকায় তাৎক্ষনিকভাবে নির্বাচন বন্ধ করে দেয়া হয়েছে।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রার্থী ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও দাতা সদস্য মোঃ দেলোয়ার হোসেন সিকদার অভিযোগ করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক সদস্য নির্বাচন গত ২রা মার্চ ২০২২ খ্রিঃ তারিখ সম্পন্ন হয়েছে। অভিভাবক সদস্য নির্বাচন শেষ হলে প্রিজাইডিং অফিসার মোঃ শফিউল আলম (উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার) গত ০৭ ই মার্চ ২০২২ খ্রিঃ তারিখ রোজ রবিবার বেলা ১২ টার সময় সভাপতি নির্বাচনের দিন ধার্য্য করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিসুর রহমানকে লিখিতভাবে অবহিত করেন।

ওই তারিখ অনুযায়ী সুষ্ঠুভাবে ভোট নেয়ার জন্য সকল আয়োজন সম্পন্ন করা হয়। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সকল প্রস্তুতি নেয়া হয়েছিল। অতঃপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল ক্যাটাগরির নির্বাচিত সদস্যগণকে ৭ মার্চ ২০২২ খ্রিঃ তারিখ সভাপতি নির্বাচনের জন্য সকলকে অবহিত করেন। ধার্য্য তারিখে সকল ক্যাটাগরির সদস্যগণ সভাপতি নির্বাচনের জন্য বিদ্যালয়ে উপস্থিত হয়।

বেলা সাড়ে ১১টার দিকে প্রিজাইডিং অফিসার মোঃ শফিউল আলম (উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার) বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মুঠোফোনের মাধ্যমে সভাপতি নির্বাচন স্থগিত করার কথা জানায়।

নির্বাচিত সকল ক্যাটাগরির সদস্যগণ প্রিজাইডিং অফিসারের নিকট মুঠোফোনের মাধ্যমে সভাপতি নির্বাচনের কার্যক্রম স্থগিত করার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে সভাপতি নির্বাচনের কার্যক্রম নোটিশ ব্যতীত স্থগিত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় স্কুলের সভাপতি পদ প্রার্থী ভোটার ও স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

সভাপতি পদপ্রার্থী ও জমিদাতা মোঃ দেলোয়ার হোসেন সিকদার বলেন, একটি ষড়যন্ত্রকারী মহল প্রিজাইডিং অফিসারের যোগসাজসে আমি যাতে সভাপতি নির্বাচিত না হতে পারি সে জন্য ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধ করেছেন। তিনি অতিদ্রæত নির্বাচন দেয়ার জন্য প্রশাসনের উচ্চমহলের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হোসেন মুঠোফোনে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় নির্বাচন স্থগিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991