শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

ভোলার লালমোহন লর্ডহার্ডিঞ্জে সন্ত্রাসীদের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল গুরুতর আহত 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৯২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক:

ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে সন্ত্রাসীদের হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মাসুম বিল্লাহ জুয়েল গুরুতর আহত হয়েছেন।

সূত্রে জানায়, ৩০ জুন ২০২৫ যুবলীগের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী প্রথমে লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল পাটোয়ারীর সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হলে স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এ সময় আশরাফ আলী জুয়েলের সাথে দুর্ব্যবহার করেন ও তার গায়ে হাত তোলেন। একপর্যায়ে সেখানে হাতাহাতি শুরু হয়। স্থানীয়রা এসে পরিস্থিতি শান্ত করলেও কিছুক্ষণের মধ্যেই সংঘবদ্ধভাবে আশরাফ আলীর অনুগত কর্মীরা জুয়েলের ওপর হামলা চালায়। সুত্র জানিয়েছে, ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জয়নাল মেম্বার, যুবলীগ কর্মী মোঃ বাবুল, মোঃ আবু মোকাররম, মোঃ হেলাল এবং আবু মোকাররমের ছেলে সোহাগ অতর্কিতে জুয়েলের ওপর হামলা করে। তারা কিলঘুষি এবং লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে তাকে। পরে স্থানীয়দের সহযোগিতায় জুয়েল উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে দেখা করেন। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষে রওনা হলে ফের পথিমধ্যে সোহাগ দেশীয় অস্ত্র নিয়ে জুয়েলের উপর হামলা চালায়। এতে তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। আহত মাসুম বিল্লাহ জুয়েল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি নিয়ে লালমোহন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991