সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
ঘোষনা
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ মাধবপুরে নোটিশ ছাড়াই উচ্ছেদে মানবেতর জীবন – পুনর্বাসনের দাবিতে আর্তনাদ কয়েক পরিবারের গলাচিপাকে আধুনিক শহরে রূপান্তরিত করতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সাতক্ষীরার সাবেক পিপি ছেলেসহ কারাগারে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে আইএসটির নবীন বরণ, অতিথিদের প্রশংসা ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের শুভ জন্মদিন পালন চট্টগ্রামে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি )এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮ তম জন্মদিন উদযাপন। মারাত্মক ঝুঁকিতে গলাচিপা উপজেলা আদালত ভবন খান সেলিম রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

ভোলায় পুলিশের অভিযানে এক জঙ্গি আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ২১৭ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ ভোলার দৌলতখান উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় এক সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (৪জানুয়ারি) ভবানীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চ টার্মিনাল থেকে তাকেসহ সন্দেহজনক আরো দু’জনকে আটক করেছে বলে জানান দৌলতখান থানার এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন। পরে দু’জনের স্বীকারোক্তি নিয়ে ছেড়ে দেওয়া হয়।

আটককৃত জঙ্গি মোঃ রাজু সিকদার (২৪) বরিশাল বন্দরের সাহেব হাট উপজেলার চরকাউয়া নয়ানীর ১নং ওয়ার্ডের মোঃ আবুল কালাম সিকদার ছেলে।

এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন জানান, দৌলতখান থানা এলাকায় জরুরী ডিউটি কালীন সময় নিজস্ব গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল-ইসলাম” এর এক জন সদস্য দৌলতখান থানাধীন ভবানীপুর ইউনিয়ন এলাকায় অবস্থান করেছে বেশ কিছুদিন যাবৎ। উক্ত নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালনা করে আসছেন। উক্ত সংবাদের প্রেক্ষিতে উর্দ্ধাতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং দৌলতখান থানাধীন ভবানীপুর এলাকায় পৌঁছে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর সন্ধান করতে থাকেন। গত বুধবারে তিনি ও ফোর্সসহ দৌলতখান থানাধীন ভবানীপুর ৭নং ওয়ার্ডস্থ দৌলতখান লঞ্চঘাট লঞ্চ টার্মিনালে উল্লিখিত আসামিকে পেয়ে তাকে চ্যালেঞ্জ করেন এবং সে পালানোর চেষ্টা সময় ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই মালামালসহ “মুহাম্মদ রাজু, (রাসুল আমার নেতা)” নামক ফেসবুক আইডিতে তারা মোবাইলে লগইন অবস্থায় মোবাইলসহ তাকে আটক করেন। সে উক্ত সংগঠনের সক্রিয় সদস্য বলে উপস্থিত সাক্ষীদের সামনে স্বীকার করেন। এছাড়া তার কাছ থেকে জঙ্গি সংগঠনের আরো কিছু আলামত পাওয়া যায়।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, আনসার আল ইসলামের সক্রিয় এক সদস্যকে আটক করেছে এবং সন্দেহ জনক আরো দু’জন আটক করি। দু’জনের স্বীকারোক্তি নিয়ে জঙ্গি সংগঠনের কোন সত্যতা না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991