শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

ভোলা–৩ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোঃ আবু তৈয়্যব (আতিক)-এর নির্বাচনী গণসংযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৭ বার পঠিত

 

মোঃ জিয়াউদ্দিন | জেলা বিশেষ প্রতিনিধি, ভোলা

ভোলা–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ভোলা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ আবু তৈয়্যব (আতিক) ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) তিনি লালমোহন উপজেলার বিভিন্ন হাটবাজার ও এলাকায় এ গণসংযোগ করেন। এ সময় তিনি লালমোহন উপজেলার ধলীগৌরনগর, করিমগঞ্জ বাজার, চতলা বাজারসহ বিভিন্ন অলিগলি, গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কে সাধারণ ভোটার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি তিনি ভোটারদের কাছে দোয়া কামনা করেন এবং ট্রাক প্রতীকে ভোট চান।

গণসংযোগকালে মোঃ আবু তৈয়্যব (আতিক) বিভিন্ন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “গত ১৫ বছরে খুন, গুম ও নির্যাতনের মাধ্যমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। আমি জুলাই–আগস্টের রাজপথের একজন যোদ্ধা। আমি কেন্দ্রীয় ভিপি নূরের সঙ্গে ঢাকার রাজপথে বিভিন্ন সময় আন্দোলনে ছিলাম। বহু সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আজ একটি নতুন দেশের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি আপনাদের সন্তান, এই এলাকারই ছেলে। দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ট্রাক প্রতীকের কোনো বিকল্প নেই। আপনারা ১২ তারিখ ভোটকেন্দ্রে যাবেন এবং ট্রাক মার্কায় ভোট দেবেন। গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাবার সামনে ছেলে ও ছেলের সামনে বাবা খুন হয়েছে। আয়নাঘরের মাধ্যমে মানুষকে নির্যাতন করা হয়েছে। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, বাকস্বাধীনতা হরণ করা হয়েছে।”

তিনি বলেন, “আমাদের নেতা গণঅধিকার পরিষদের ভিপি নূর জুলাই–আগস্টের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে দেশে একটি সুস্থ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। ট্রাক প্রতীকের প্রার্থী হিসেবে আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন চাই। আপনারা ১২ তারিখ কেন্দ্রে গিয়ে ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।”

নির্বাচিত হলে লালমোহন উপজেলাকে পরিকল্পিতভাবে গড়ে তোলার অঙ্গীকার করে তিনি বলেন, “আমি নির্বাচিত হতে পারলে লালমোহন উপজেলাকে একটি সুন্দর, মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে।”

তিনি আরও জানান, অতীতেও তিনি বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ করেছেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি লালমোহন ও তজুমদ্দিন এলাকাকে সন্ত্রাস, টেন্ডারবাজি, ইয়াবা ও মাদকমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।”

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991