শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

মংজয় পাড়ায় ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

আবদুল হাকিম, বান্দরবান:
ভাঙা সড়কে ‘ঝুঁকি’ নিয়ে চলছে যানবাহন
অতি ভারি বৃষ্টি কারণে রাস্তার সাইড বড় অংশভাগ ভেঙে আতংক সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৯নং ওয়ার্ড মংজয়পাড়া বিওপি’র চেকপোস্ট সংলগ্ন ব্রীজের পাশে রাস্তার অংশটুকু ভেঙে গিয়েছে।
আজ দুপুর মংজয় পাড়া বিওপির চেকপোস্ট সংলগ্ন থেকে তোলা। ছবি: আবদুল হাকিম:

নাইক্ষ্যংছড়ির উপজেলা থেকে ঘুমধুম ইউনিয়নে যাওয়ার একমাত্র প্রধান সড়ক এটি। উপজেলা থেকে ঘুমধুম ইউনিয়নে প্রায় ৩৪ কিলোমিটার। এ সড়কের মাঝ পথে মংজয় পাড়া বিওপি চেকপোস্ট সংলগ্ন মংজয় পাড়া ব্রীজের একপাশ থেকে দীর্ঘ 7?৭০ ফিট দৈর্ঘ্য সড়কের পাশ ভেঙ্গে খালের সাথে মিশে গিয়েছে। সড়ক পাশে সাইড ওয়াল নির্মাণের মাধ্যমে সমস্যা নিরসন করা যাবে বলে জানান বিশিষ্টজনেরা। সড়কের সাইড ভাঙা দ্রুত ব্যবস্থা নানিলে বড় দুর্ঘটনা হতে পারে বলে জানান স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, শুধু নাইক্ষ্যংছড়ির টু ঘুমধুম সড়ক নয় সম্প্রতি টানা বৃষ্টি ও ফাত্রঝিরি থেকে কোটবাজার সড়ক, আমতলী থেকে কুতুপালং এবং উপসড়ক এবং অলিগলি ভেঙে চৌচির হয়ে গেছে।

সড়কগুলোর ভাঙাচোড়া অংশে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। সেখানে ধীরগতিতে চলছে সব ধরনের যানবাহন। বিভিন্ন সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

স্থানীয় দীপংকর তংচংগ্যা জানান, দীর্ঘদিন থেকে সড়কে অংশ ভেঙেগিয়ে অনেক ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করে আসছে। আগের চেয়ে এখন অনেক বড় অংশভাগ ভেঙে গেছে। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।

বিশিষ্ট জনের মতামত, এ টি উপজেলা থেকে একটি ইউনিয়নে একমাত্র প্রধান সড়ক। সড়ক পাশে সাইড ওয়াল নির্মাণের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার গেলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা হবে। যোগাযোগ বিঘ্নত ঘটবে না।

নাইক্ষ্যংছড়ি এলজিইডি অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, ইতিমধ্যে পরিদর্শন করে বান্দরবানে জেলাতে পাঠিয়েছি। বান্দরবানে থেকে ঢাকায় পাঠিয়েছে, ঢাকা থেকে অনুমোদক হয়ে আসলে দ্রুত কাজ শুরু করে দিবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991