শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

মনপুরায় আধুনিক ওয়াটার অ্যাম্বুলেন্স হস্তান্তর ‘শহীদ ওসমান হাদী ওয়াটার অ্যাম্বুলেন্স’ নামকরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার :-

গত শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে, নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি আধুনিক ওয়াটার অ্যাম্বুলেন্স আনুষ্ঠানিকভাবে মনপুরা উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেন।

দ্বীপ ও নদীবেষ্টিত মনপুরা উপজেলার ভৌগোলিক বাস্তবতায় জরুরি স্বাস্থ্যসেবা প্রাপ্তি দীর্ঘদিন ধরেই একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে দুর্যোগকালীন সময় ও সংকটাপন্ন রোগী পরিবহনে কার্যকর যোগাযোগ ব্যবস্থার অভাবে রোগীদের উন্নত চিকিৎসাসেবার আওতায় আনা কঠিন হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে আধুনিক ওয়াটার অ্যাম্বুলেন্সটি মনপুরাবাসীর জন্য একটি যুগান্তকারী সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

ওয়াটার অ্যাম্বুলেন্সটির মাধ্যমে জরুরি রোগীদের দ্রুত ও নিরাপদভাবে উন্নত চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়া সম্ভব হবে। বিশেষ করে মাতৃস্বাস্থ্য সুরক্ষা, দুর্ঘটনাজনিত জরুরি চিকিৎসা এবং জীবনরক্ষাকারী সেবায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এই উদ্যোগ মনপুরা উপজেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমের একটি বাস্তব ও মানবিক দৃষ্টান্ত হিসেবে প্রতিফলিত হবে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সাহসী ফ্রন্টলাইন যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ওয়াটার অ্যাম্বুলেন্সটির নামকরণ করা হয়েছে ‘শহীদ ওসমান হাদী ওয়াটার অ্যাম্বুলেন্স’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991